1 Answers
উদ্দীপকে ব্রিটিশ কাউন্সিল বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে, তাকে বাহ্যিক উৎস বলে।
উদ্দীপকে ব্রিটিশ কাউন্সিল পরিদর্শক পদে ১০০ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। প্রতিষ্ঠানটি পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রদান না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নোটিশ বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি প্রদান করে। এতে আবেদনকারীর কাছ থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যা কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। বাহ্যিক উৎস হতে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধা দক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। এ ব্যবস্থায় প্রয়োজনে অনেকের মধ্য হতে বাছাই করে পর্যাপ্তসংখ্যক শ্রমিক-কর্মীসংগ্রহ করা যায়। ফলে প্রতিষ্ঠানের সাফল্য দ্রুততর হয়। তাই বলা যায়, উদ্দীপকে ব্রিটিশ কাউন্সিল বাহ্যিক উৎস থেকে কর্মীসংগ্রহ করেছে।