1 Answers
উদ্দীপকে মরিয়মের ধারণার উৎস প্রকল্প গঠনের প্রথম স্তর, অর্থাৎ সরল গণনামূলক আরোহ।
যুক্তিবিদ জেভন্স প্রকল্পের উৎস হিসেবে সরল গণনামূলক আরোহের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, গণনামূলক আরোহের একমাত্র বৈজ্ঞানিক মূল্য হচ্ছে, এই আরোহে প্রকল্পের ইঙ্গিত থাকে। কেননা দুটি ঘটনাকে সর্বদা অনিবার্যভাবে আগে-পরে ঘটতে দেখে আমরা এদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ রয়েছে বলে প্রকল্প গঠন করি; যেমন : আমরা দেখেছি বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি। এ থেকে আমরা প্রকল্প গঠন করি যে, বন্যার পানিতে ডায়রিয়ার জীবাণু বিদ্যমান। আর এভাবে প্রকল্প গঠন করা হয় মূলত সরল গণনামূলক আরোহের মাধ্যমে। তবে এরূপ আরোহ প্রকল্প গঠনের সাধারণ ও প্রচলিত উৎস হলেও এ থেকে কখনোই নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায় না। আর এরূপ ক্ষেত্রেই প্রকল্পকে যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা করার প্রয়োজন হয়।
উদ্দীপকে গ্যাস্ট্রিকের রোগীদের সাথে পুঁইশাকের সম্পর্কজনিত ধারণাকে আমরা সরল গণনামূলক আরোহের অন্তর্ভুক্ত করতে পারি। কারণ মরিয়মের এ ধারণা থেকে আমরা প্রকৃত সিদ্ধান্তে পৌছাতে পারি না, বরং এরূপ ক্ষেত্রে প্রকল্প যাচাই করে নিতে হয়।