1 Answers
উদ্দীপকে সুমিদের পরিবারের লোকদের অনুমান বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প।
কারণ অনেক সময় কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে পারিপার্শ্বিক বস্তু বা ঘটনাবলির সমাবেশকে কারণ হিসেবে অনুমান করা হয়। বস্তুত অনেক ক্ষেত্রে একটি ঘটনা কার দ্বারা এবং কোন পদ্ধতিতে সংঘটিত হয়েছে, তা জানা থাকলেও ঘটনাটি কোন ধরনের বস্তুবিন্যাস বা ঘটনার সমাবেশের ফলে ঘটেছে, সে সম্পর্কে আমরা জানতে পারি না। আর এরূপ ক্ষেত্রেই প্রণীত হয় 'বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প'। যেমন: আলমারি থেকে টাকা চুরি হওয়ায় আমরা বুঝতে পারলাম বাড়ির কাজের ছেলেটি চাবি দিয়ে আলমারি খুলে টাকা চুরি করেছে; কিন্তু আমরা বুঝতে পারি না, বাড়িতে লোকজন থাকা সত্ত্বেও কোন ধরনের পরিস্থিতির সুযোগে সে কাজটি করেছে। আর এরূপ ক্ষেত্রেই 'বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প' গঠন করা হয়। আবার সৌরজগতের বিভিন্ন গ্রহ-উপগ্রহ কিসের প্রভাবে এবং কোন নিয়মে পরিচালিত হচ্ছে, তা বিজ্ঞানী কোপার্নিকাসের জানা ছিল। এ ক্ষেত্রে সূর্যসহ এসব গ্রহ-উপগ্রহের বিন্যাস সমাবেশের পরিপ্রেক্ষিতে তিনি প্রকল্প হিসেবে উল্লেখ করেন, 'সূর্য হলো কেন্দ্র এবং পৃথিবী সূর্যকে আবর্তন করে', যা সৌরকেন্দ্রিক মতবাদ হিসেবে গৃহীত হয়েছে। আর এ তত্ত্বটি আবিষ্কৃত হয়েছে মূলত বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে।
অনুরূপভাবে, উদ্দীপকে সুমিদের বাড়ির আলমারি থেকে কিছু মূল্যবান জিনিস চুরি হলে তারা বুঝতে পারে বাড়ির কাজের ছেলেটি এ কাজ করেছে। কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে, বাড়িতে এত লোক থাকা সত্ত্বে কি করে এটা সম্ভব হলো; তাই এ বিষয়ে তারা বিভিন্ন অনুমান করতে লাগল। এভাবে তাদের চুরি সংঘটনের কারণ অনুমানের মধ্য দিয়ে বস্তুবিন্যাসসংক্রন্ত প্রকল্পের প্রতিফলন ঘটে।