1 Answers
রহমান সাহেব পদোন্নতির ফলে মর্যাদা ও বেতন বৃদ্ধিসহ বহু আর্থিক ও অনার্থিক সুবিধা পাবেন বলে আমি মনে করি।
পদোন্নতি মানেই হলো কোনো কর্মীকে তার বর্তমান পদ থেকে সুবিধাসহ উপরের পদে আসীন হওয়া। যেকোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উৎস হলো পদোন্নতি।
রহমান সাহেবের পদোন্নতির প্রথমেই যে বিষয়টি লক্ষণীয় তাহলো রহমান সাহেবের স্থানটা উপরে উঠে গেল এবং পাশাপাশি আরও অনেক সুবিধা সংযুক্ত হলো। পদোন্নতির ফলে মূল বেতন কাঠামো পরিবর্তন হয়ে নতুন পদের বেতন কাঠামো সংযুক্ত হলো এবং নতুন পদের বেতন কাঠামোর সাথে তদানুযায়ী বাড়ি ভাড়া ভাতা তুলনামূলক বেশি পাবে। মূল বেতন অনুপাতে আগের যে চিকিৎসা সুবিধা পেত এখন তা আরও বেড়ে যাবে।
পদোন্নতির ফলে সামাজিক মর্যাদাও বেড়ে যাবে। সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়বে। পদোন্নতির ফলে বেশি বেতন পাওয়ার কারণে সে তার পরিবারে কেনাকাটা বা খরচের বিষয়টা বাড়িয়ে দিতে পারবে। ফলে পরিবারের সবাই তার ওপর সন্তুষ্ট থাকবে। এছাড়া পদোন্নতির ফলে নতুন পদে উন্নীত হওয়া, নতুন দায়িত্ব এবং নতুন কর্তৃত্ব তার ব্যক্তিক, পরিচয় ও দক্ষতা বাড়িয়ে দিবে।