1 Answers
আঞ্চলিক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে মি. রাহিন তার পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে পারবেন।
উদ্দীপকের মি. রাহিন 'প্রসিদ্ধ বাংলাদেশ' নামের একটি প্রতিষ্ঠানের- স্বত্বাধিকারী। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি মিষ্টি সংগ্রহ করেন এবং সে মিষ্টি নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকার বিভিন্ন ক্রেতাদের নিকট সরবরাহ করেন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠান বাজারে বেশ সুনাম অর্জন করেছে। তিনি কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, চাঁপাইনবাবগঞ্জের রসকদম, টাঙ্গাইলের চমচম এ সমস্ত খাঁটি মানের মিষ্টি সরাসরি উৎপাদনকারীর নিকট থেকে সংগ্রহ করেন। বাজারে এ সমস্ত মিষ্টির ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এতে করে মি. রাহিনের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে।
মি. রাহিন পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে আঞ্চলিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে তার ব্যবসায় আরও প্রসার লাভ করবে। আঞ্চলিক প্রতিনিধিদের মাধ্যমে ভোক্তার চাহিদা মোতাবেক যথাসময়ে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য উৎপাদন করে। তা খুবই কম সময়ে ঢাকায় এনে বিক্রি করতে পারবেন। এতে পণ্যের গুণগত মান বজায় থাকবে। প্রত্যেকটা অঞ্চলে প্রতিনিধির মাধ্যমে 'প্রসিদ্ধ বাংলাদেশ' প্রতিষ্ঠানের শাখা স্থাপন করে সারাদেশব্যাপী ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন।
সুতরাং বলা যায়, পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে রাহিনের যে শ্রম ও সময় ব্যয় হতো আঞ্চলিক প্রতিনিধি নিয়োগের প্রেক্ষিতে উক্ত সময়টা তিনি ঢাকায় ব্যবসায়ের পরিধি আরও বৃদ্ধি করে ব্যবসায়ে আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন।