1 Answers

উদ্দীপকের কামাল সাহেব আত্মীয়তার মাধ্যমে অর্থাৎ তার বেকার ছেলেকে বিয়ে দিয়ে চাকরি পাইয়েছেন। এছাড়া আরও কিছু সুবিধা কামাল সাহেব পেয়েছেন বলে আমি মনে করি।

প্রথমত, উক্ত বিবাহের মাধ্যমে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হওয়াতে আত্মীয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয়ত, উক্ত বিবাহের মাধ্যমে কামাল সাহেবের সাথে অন্য একটি গোষ্ঠীর আত্মীয়তার সম্পর্ক হওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে সম্পর্ক তৈরি হয়, যা সমাজজীবনে চলার পথকে সহজ করে দেয়। 

তৃতীয়ত, আত্মীয়র সংখ্যা বৃদ্ধি পাওয়াতে উক্ত বিবাহের মাধ্যমে সংশ্লিষ্টদের সামাজিক মনোবল অনেক উঁচু হয়ে যায়।

চতুর্থ, বিবাহের কার্যক্রম অনুসারে দায়িত্ব পালনের লোক বাড়ায় কাজ অধিকতর সহজ হয়।

পঞ্চমত, নতুন আত্মীয়েরা পারিবারিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে একে অপরের সাহায্যে এগিয়ে আসে।

4 views

Related Questions