1 Answers

কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপটি হলো উৎস নির্ধারণ।

কর্মী সংগ্রহের বিভাগীয় রিকুইজিশন পাওয়ার পর কোথা থেকে কর্মী সংগ্রহ করা যাবে সে সম্পর্কে চিন্তা-ভাবনা করে উৎস নির্ধারণ করা হয়। সাধারণত অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্য হতে কর্মী সংগ্রহ করার ব্যবস্থা হলো অভ্যন্তরীণ উৎস। আর প্রতিষ্ঠানের বাইরে থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহ করা হলো বাহ্যিক উৎস।

7 views

Related Questions