1 Answers
কর্মী সংগ্রহ হলো কর্মীসংস্থান প্রক্রিয়ার একটি কাজ।
প্রতিষ্ঠানের জন্য একটি দক্ষ কর্মীবাহিনী গঠনের লক্ষ্যে এবং মানসম্মত কর্মী নির্বাচন ও নিয়োগদানের উদ্দেশ্য নিয়ে উপযুক্ত উৎস নির্ধারণ এবং উক্ত উৎসকে যথাযথ বিবেচনায় এনে সে অনুযায়ী বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিয়ে সম্ভাব্য চাকরি প্রার্থীদের মনে উৎসাহ সৃষ্টি করে এবং ব্যাপক সংখ্যায় তাদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত টেনে আনার কাজকে কর্মী সংগ্রহ বলে। এর উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের প্রয়োজন ও পূর্ব নির্দিষ্ট মান অনুযায়ী যোগ্যতর জনশক্তি কোন উৎস হতে সংগ্রহ করা যাবে তা খুঁজে বের করা। তাই কর্মী সংগ্রহ প্রক্রিয়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ হতে কর্মী নিয়োগের রিকুইজিশন সংগ্রহ, উক্ত কর্মীদের মান বিবেচনায় উৎস নির্ধারণ, উৎস অনুযায়ী প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান। কারবার সংগঠন কর্মী সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি বৃদ্ধি করে থাকে।