1 Answers

যৌগিক যুক্তিবাক্যকে পাঁচটি প্রতীকের মাধ্যমে প্রতীকায়িত করা যায়। সাধারণত যেকোনো যৌগিক যুক্তিবাক্যকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়। যথা : ১. সংযৌগিক বাক্য, ২. প্রাকল্পিক বাক্য, ৩. বৈকল্পিক বাক্য, ৪. সমমানিক বাক্য, ৫. নিষেধক বাক্য।

১ . সংযৌগিক বাক্য : যেসব যৌগিক বচনের অন্তর্গত সরল বাক্যগুলো ও, এবং, আর কিংবা অনুরূপ কোনো যোজক দ্বারা যুক্ত করা হয়, সেসব যৌগিক বাক্যকে সংযৌগিক বাক্য বলে। যেমন- এরিস্টটল হন দার্শনিক এবং যুক্তিবিদ। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীক 'এবং' শব্দকে বিন্দু ( ) দ্বারা প্রকাশ করা হয় বলে প্রতীকায়িত করলে বাক্যটি হবে P.R।

২. প্রাকল্পিক বাক্য : 'যদি-তাহলে' বা অনুরূপ কোনো সমার্থক শব্দ দ্বারা সংযুক্ত করা হয় তাকে প্রাকল্পিক বাক্য বলে। যেমন- যদি তুমি খাও তবে আমি খাব। যৌক্তিক যোজক হলো যদি... তবে যার প্রতীকায়িত রূপ () এবং বাক্যটিকে প্রতীকায়িত করলে হবে PRI

৩. বৈকল্পিক বাক্য : 'অথবা', 'হয়-না', 'হয়', কিংবা অনুরূপ কোনো সমার্থক যোজক দ্বারা দুই বা ততোধিক সরলবাক্য যুক্ত থাকে তাকে বৈকল্পিক বাক্য বলে। রিমন অঙ্কন রিকশায় যাবে অথবা বেবী ট্যাক্সিতে যাবে। এই বাক্যে যৌক্তিক যোজক হলো অথবা যার প্রতীকায়িত রূপ (v) এবং প্রতীকায়িত করলে হবে P V R।

 ৪. সমমানিক বাক্য : 'যদি এবং কেবল যদি' কিংবা অনুরূপ কোনো সমার্থক যোজক দ্বারা দুই বা ততোধিক সরল বাক্যকে সংযুক্ত করে তখন তাকে সমমানিক বাক্য বলে। যেমন- নাঈম ধার্মিক যদি এবং কেবল যদি সে সৎ হয়। এই বাক্যে যৌক্তিক যোজক হলো যদি এবং কেবল যদি, প্রতীকায়িত রূপ (=) এবং প্রতীকায়িত করলে হবে P = R ।

৫. নিষেধক বাক্য: কোনো বাক্যকে অস্বীকার করাকে নিষেধ বা নিষেধক বলে। যেমন- এমন নয় যে সাদেক পরিশ্রমী। এ বাক্যে যৌক্তিক যোজক হলো নয়, যার প্রতীকায়িত রূপ (~) এবং বাক্যটিকে প্রতীকায়িত করলে হবে ~R1

5 views

Related Questions