1 Answers
জনাব আশানুর উচ্চ স্তরে এবং জনাব মেজবাহ মধ্যম স্তরে কর্মরত আছেন। স্তরভেদে জনাব আশানুরের কাজ প্রতিষ্ঠানের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে।
অপরদিকে উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি-নির্দেশনা বাস্তবায়নে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণকে কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এরূপ পর্যায় উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধের ভূমিকা পালন করে।
উদ্দীপকে জনাব আশানুর প্রিজম কোম্পানির পরিকল্পনা প্রণয়ন, অর্থসংস্থান ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। অন্যদিকে জনাব মেজবাহ আশানুর সাহেবের গৃহীত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট। তিনি ফোরম্যান ও সুপারভাইজারদের নির্দেশনা দেন। প্রয়োজনে কর্মচারীদেরও তত্ত্বাবধান করেন। উভয়ের দক্ষতা ও কর্মকাণ্ডের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। উপরের আলোচনা থেকে বলা যায়, স্তরভেদে জনাব আশানুরের কাজ প্রতিষ্ঠানের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ।