1 Answers

উদ্দীপকে হালাল লিমিটেড সাবান তৈরিতে ব্যবসায়ের নৈতিকতার দিকটি মেনে চলেছে।

ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা বা ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায়ের নৈতিকতা। ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হওয়ায় এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ।

নৈতিকতার ফলে ব্যবসায়ীরা ক্রেতাদের কল্যাণ সাধনে গুরুত্বারোপ করে এবং ক্রেতাদের ক্ষতি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকে। উদ্দীপকে হালাল লিমিটেড ত্বকের জন্য ক্ষতি হয় এমন কিছু ব্যবহার না করে নৈতিকতার দিকটি মেনে চলেছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত সাবানে প্রতিনিয়ত ভিন্নতা যোগ করে। তারা গ্রাহকের প্রত্যাশাকে গুরুত্ব দেয়। অর্থাৎ সকল ক্ষেত্রে তারা সততা বজায় রাখে, যা ব্যবসায়ের নৈতিকতার সাথে সংশ্লিষ্ট।

সুতরাং বলা যায়, উদ্দীপকে হালাল লিমিটেড সাবান তৈরিতে ব্যবসায়ের নৈতিকতার দিকটি মেনে চলেছে।

4 views

Related Questions