1 Answers

উদ্দীপকে পদের ব্যাপ্যতার দিকটি প্রকাশিত হয়েছে। পদের ব্যাপ্যতার দিকটি A, E, 1, O বাক্যের ক্ষেত্রে বিশ্লেষণ করে দেখানো হলো। প্রথমত, A যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক  যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য  হওয়ায় এর বিধেয় পদ অব্যাপ্য। যেমন: সকল দার্শনিক হয় জ্ঞানী। এখানে দার্শনিক পদটি সকল দার্শনিকদের অন্তর্ভুক্ত করেছে বিধায় এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ দার্শনিক ব্যাপ্য। অন্যদিকে বিধেয় জ্ঞানী পদটি সমগ্র ব্যক্ত্যর্থ নিয়ে প্রকাশিত হয়নি। কারণ দার্শনিক ছাড়াও অন্যান্য মানুষ রয়েছে যারা জ্ঞানী। এজন্য এই যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। দ্বিতীয়ত, E যুক্তিবাক্য হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক হওয়ায় এর বিধেয় পদেও ব্যাপ্য। যেমন: কোনো মানুষ নয় অমর। এখানে উদ্দেশ্য মানুষ পদটি সমগ্র অর্থে প্রকাশিত হয়েছে এবং অমর পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই এখানে মানুষ পদের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। ফলে E যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। তৃতীয়ত,। যুক্তিবাক্য হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদটি অব্যাপ্য এবং সদর্থক হওয়ায় এর বিধেয় পদটিও অব্যাপ্য। যেমন: কিছু গরু হয় লাল- এখানে উদ্দেশ্য গরু এবং বিধেয় লাল পদটির অংশ বিশেষ উল্লিখিত হয়েছে। তাই। যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। চতুর্থত, ০ যুক্তিবাক্য বিশেষ নঞর্থক। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু নঞর্থক হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য। যেমন: কিছু আম নয় মিষ্টি। এখানে উদ্দেশ্য আম পদটি অব্যাপ্য। কিন্তু বিধেয় মিষ্টি পদটি সার্বিক অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা মিষ্টি নয় এমন সমগ্র জিনিসের মধ্যে অবশ্যই কিছু আম অন্তর্ভুক্ত। অর্থাৎ বিধেয় পদটি ব্যাপ্য।

4 views

Related Questions