1 Answers
উদ্দীপকে যে অনুমানের উল্লেখ রয়েছে তাহলো মাধ্যম অনুমান ও অমাধ্যম অনুমান। এই দুই অনুমানের মধ্যে আমরা সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই লক্ষ করি। নিম্নে সাদৃশ্যগুলো দেখানো হলো-
i. অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান উভয়ই অনুমান প্রক্রিয়া।
ii. উভয়ই অবরোহ অনুমান।
iii. উভয়ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়।
iv. উভয়ক্ষেত্রে আশ্রয়বাক্য প্রচ্ছন্ন থাকে এবং সিদ্ধান্তে তাকে স্পষ্ট করা হয়।
V. উভয় ক্ষেত্রেই যুক্তির বৈধতার দিক লক্ষ করা হয়।
vi. উভয়ই রূপগত বা আকারগত সত্যতাকে লক্ষ্য মনে করে।
এদের মধ্যে সাদৃশ্য থাকলেও আমরা কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করে থাকি। নিচে তা দেখানো হলো-
i. অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়।
ii. অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিত বা আংশিক রূপ। কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্যের তুলনায় ভিত্তিতে সিদ্ধান্ত হিসাবে একটি নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়।
iii. অমাধ্যম অনুমান আশ্রয়বাক্যেরই অনেকটা পুনরাবৃত্তি, বিধায় অনুমান হিসেবে এর মূল্য বা গুরুত্ব নগণ্য। পক্ষান্তরে, মাধ্যম অনুমান নতুন বা অজানা তথ্য প্রদান করে বিধায় অনুমান হিসাবে এর মূল্য বা গুরুত্ব অপরিসীম।
অতএব, আমরা বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত অনুমানদ্বয় হলো মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান। আর এদের মধ্যে যেমন- সাদৃশ্য রয়েছে, তেমন বৈসাদৃশ্যও রয়েছে।