1 Answers
'আইন প্রণয়নের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব'- এ বক্তব্য যৌক্তিক নয়, কেননা কেবল আইন প্রণয়নের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয়।
সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাকে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বিদ্যমান।
উদ্দীপকে দেখা যায়, তৃপ্তি অয়েল কোম্পানি লি. যমুনার তীরে একটি কারখানা স্থাপন করেছেন। উক্ত কারখানা হতে ধারাবাহিকভাবে নদীতে বর্জ্য নির্গত হওয়ার ফলে প্রায়ই পানি দূষিত হয়ে মাছ মরে যায়। তাছাড়া এ দূষিত পানিতে নানা রোগব্যাধি ছড়ায় এবং পরিবেশ দূষিত হয় যা আইনত দণ্ডনীয়। কিন্তু শুধু আইন থাকলেই হবে না কেননা প্রয়োগবিহীন আইনের সুফল পাওয়া সম্ভব নয়। তাছাড়া মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি না করতে পারলে শুধু আইন করে কিংবা শাস্তি আরোপ করে সুফল দীর্ঘস্থায়ী হয় না। সামাজিক দায়বদ্ধতা মূলত নৈতিকতা, মূল্যবোধ সচেতনতা, আইনের কার্যকর প্রয়োগ প্রভৃতির ওপর নির্ভরশীল।
সুতরাং বলা যায়, আইন প্রণয়নের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব-এ বক্তব্য যৌক্তিক নয় বলে আমি মনে করি।