1 Answers

'যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হবে না' -যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। কেননা আমরা পাঠ্যবই থেকে জানতে পারি, যে সাপেক্ষ যুক্তিবাক্যে যদি, তাহলে বা তার অনুরূপ কোনো প্রতিশব্দের মাধ্যমে শর্ত ব্যক্ত করা হয় তবে তাকে 'প্রাকল্পিক যুক্তিবাক্য' বলে। আলোচ্য যুক্তিবাক্যে যদি, তবে শব্দের মাধ্যমে শর্ত ব্যক্ত করা হয়েছে। এছাড়া যুক্তিবাক্যটি গুণের দিক থেকে নঞর্থক। কেননা প্রাকল্পিক যুক্তিবাক্যের পূর্বগ অংশ সদর্থক বা নঞর্থক যাই হোক না কেন, অনুগ যদি নঞর্থক হয় তবে যুক্তিবাক্যটি নঞর্থক। আলোচ্য যুক্তিবাক্যে দেখা যায় যুক্তিবাক্যটির অনুগ অংশ নঞর্থক। তাই এটি একটি নঞর্থক যুক্তিবাক্য। আবার পরিমাণের দিক থেকে যুক্তিবাক্যটি সার্বিক। প্রাকল্পিক যুক্তিবাক্যে পরিমাণ অর্থাৎ প্রাকল্পিক যুক্তিবাক্য সার্বিক ও বিশেষ উভয় ধরনের হতে পারে এবং এ পরিমাণ নির্ভর করে যুক্তিবাক্যের পূর্বগের ওপর। যদি সব ক্ষেত্রেই অনুগটি পূর্বগকে অনুসরণ করে তবে প্রাকল্পিক যুক্তিবাক্যটি সার্বিক হবে। আর যদি দেখা যায় অনুগটি শুধু বিশেষ ক্ষেত্রে পূর্বগকে অনুসরণ করে, তবে প্রাকল্পিক যুক্তিবাক্যটি বিশেষ হবে। যেহেতু আলোচ্য প্রাকল্পিক যুক্তিবাক্যে অনুগটি সবক্ষেত্রেই পূর্বগকে অনুসরণ করে, কাজেই এটি একটি সার্বিক যুক্তিবাক্য।

4 views

Related Questions