1 Answers

সাফল্যার্জনের চাহিদা থেকেই উদ্যোক্তার সৃষ্টি হয়- উদ্দীপকের আলোকে যা যথার্থ।

একজন ব্যক্তির মধ্যে কৃতকর্মে সাফল্য লাভের আকাঙ্ক্ষাকেই কৃতিত্বার্জন চাহিদা বলে। আত্মবিশ্লেষণে কৃতিত্বার্জন চাহিদার মাধ্যমে একজন নতুন উদ্যোক্তা তার উদ্যোগ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপগুলো যাচাই-বাছাই করে তার শক্তি ও দুর্বলতাসমূহ শনাক্ত করে।

উদ্দীপকে আলম ব্যবসায় উদ্যোগ বিষয়টি পড়ে উদ্যোক্তা হবে বলে ঠিক করেছে। এজন্য সে তার বড় ভাই শফিকের কাছ থেকে পরামর্শ নিয়ে উদ্যোগ গ্রহণ করেন। এজন্য একজন উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা একটি বড় গুণ। এক্ষেত্রে তিনি যদি কৃতিত্বার্জন চাহিদা বিশ্লেষণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেন তাহলে সফল হবেন। তাকে নিজেই আত্মবিশ্লেষণ করে সাফল্য লাভের আকাঙ্ক্ষা, ঝুঁকি গ্রহণের মানসিকতা ইত্যাদি গুণ বিশ্লেষণের মাধ্যমে উদ্যোগী হতে হবে।

সুতরাং বলা যায়, সাফল্যার্জনের চাহিদা থেকেই উদ্যোক্তার সৃষ্টি হয়- উদ্দীপকের আলোকে যা যথার্থ।

4 views

Related Questions