1 Answers

রূপালি ও তার মা আচার, জেলি ও মোরব্বা তৈরির মাধ্যমে ফল সংরক্ষণ করেন এবং বিক্রি করে লাভবানও হন।

রূপালিদের বিভিন্ন প্রকারের ফলের গাছ আছে। ফলের মৌসুমে এসব গাছে প্রচুর ফল ধরে। এই ফল পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি রয়ে যায়। কিন্তু মৌসুমে ফলের যোগান বেশি থাকে বলে দাম থাকে না। ফলে অনেক ফল নষ্ট হয়। পরবর্তিতে রূপালি ও তার মা ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি শিখে সেই অনুসারে আচার, জেলি ও মোরব্বা তৈরি করে। এভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অমৌসুমেও তারা সংরক্ষিত ফল খেতে পারে। এমনকি সংরক্ষিত ফল বিক্রি করেও তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। কারণ মৌসুমের তুলনায় অমৌসুমে ফলের বাজারদর বেশি থাকে।

বর্তমানে ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ একটি কুটির শিল্পে পরিণত হয়েছে। রূপালি ও তার মা কম পুঁজি বিনিয়োগ করে প্রক্রিয়াজাতকরণের পর ফল বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারে। অন্যদিকে তারা অমৌসুমে ফলের চাহিদাও পূরণ করতে পারে।

সুতরাং, রূপালি ও তার মা ফল সংরক্ষণের মাধ্যমে লাভবান হয় ও আত্মকর্মসংস্থানের দৃষ্টান্ত স্থাপন করে।

4 views

Related Questions