উদ্দীপকের পোল্ট্রিদ্বয়ের পালনের মাধ্যমে দরিদ্ররা লাভবান হতে পারে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত পোল্ট্রি দুটি হলো আরআইআর ও ইন্ডিয়ান রানার। আরআইআর হলো আমেরিকান শ্রেণিভুক্ত মুরগির একটি জাত যা মাংস ও ডিম উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয়। আর ইন্ডিয়ান রানার ডিম উৎপাদনের জন্য প্রসিদ্ধ হাঁসের একটি জাত। এই পোল্ট্রিদ্বয় পালনের মাধ্যমে আমাদের দেশের দরিদ্ররা লাভবান হতে পারেন।
বর্তমানে হাঁস-মুরগির বাণিজ্যিক খামার স্থাপনকে সরকার শিল্প হিসেবে সীমিত আকারে স্বীকৃতি দিয়েছে। সরকার এ খাতের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে যার ফলে বড় বড় বিনিয়োগকারীরা বাণিজ্যিক খামার স্থাপনে এগিয়ে আসছেন। আরআইআর এর মতো উন্নতজাতের মুরগি অধিক ডিম ও মাংস উৎপাদনে সক্ষম। ফলে এই জাতের মুরগি পালন করে বাচ্চা উৎপাদনের জন্য অধিকসংখ্যক উন্নতমানের ডিম উৎপাদন সম্ভব। এছাড়াও আমাদের দেশের বিশাল জনগোষ্ঠী তাদের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য মুরগির মাংস ও ডিমের উপর নির্ভরশীল।
আবার ইন্ডিয়ান রানারের মতো ডিম উৎপাদনকারী জাতের হাঁস পালন করে অল্প খরচে অধিক মুনাফা সম্ভব। কেননা এই জাতের হাঁস বছরে ২০০ থেকে ২৫০ টি ডিম দেয়। আমাদের দেশে শীতকালে হাঁসের মাংসের প্রচুর চাহিদা থাকে। তাছাড়া হাঁসের ডিম সহজে ভাঙে না এবং নষ্ট হয় না। ফলে পরিবহনে সুবিধাজনক।
পশুসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯-২০ সালে দেশের সার্বক্ষণিক প্রত্যক্ষ কর্মসংস্থানের ২০% আসে প্রাণিসম্পদ খাত থেকে। এখাতে পরোক্ষভাবে কর্মসংস্থান হয় প্রায় ৫০% লোকের। সুতরাং বলা যায় উদ্দীপকের পোল্ট্রিদ্বয় পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্ররা লাভবান হতে পারে।