1 Answers

আমি মনে করি Apple Inc যদি তাদের পেটেন্ট নিবন্ধন করে থাকেন তাহলে তারা অবশ্যই নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।

নিজ অধিকার প্রতিষ্ঠা করতে গেলে সবার যে ব্যাপারটি জরুরি সেটা হচ্ছে ঐ পেটেন্টের মালিক যে Apple Inc এটা সবার আগে প্রমাণের প্রয়োজন পড়বে। যখন প্রমাণিত হবে যে, এই ডিজাইন বা পদ্ধতির স্বত্বাধিকারীর Apple Inc তখন তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতে যথেষ্ট প্রমাণাদি উপস্থাপনের মাধ্যমে Samsung Electronic-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

উদ্দীপকটিতে Apple Inc নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে যদি কিনা সত্যিকার অর্থেই ঐ পেটেন্টের মালিক Apple Inc হয়। এক্ষেত্রে Apple Inc কে আগে প্রমাণ করতে হবে যে ঐ পেটেন্টের বা ডিজাইনের মালিক আমি এবং আমার ডিজাইনটা সে নকল করে বাজারজাতকরণ করছে; তবেই Apple Inc তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আর পেটেন্টের মালিকানা প্রমাণ করতে হলে প্রথমে আদালত দেখবে যে, এ পেটেন্টটি Apple Inc এর নামে নিবন্ধন করা আছে কিনা এবং এটা সঠিকভাবে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করেছে কিনা আবার Samsung Electronics-এর এ ধরনের কোনো ডিজাইনের নিবন্ধন আদেশ আছে কিনা ইত্যাদি বিষয়। আদালত এ ব্যাপারগুলো খতিয়ে দেখবে আর এসবের মাধ্যমে যদি Apple Inc এর অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে সে এগিয়ে থাকবে।

সুতরাং বলা যায়, Apple Inc কে নিজ অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার পণ্যের পেটেন্ট নিবন্ধনের প্রয়োজন এবং Sarnsung Electronic যে এরকম পেটেন্টের স্বত্বাধিকারী না সেটাও প্রমাণ করতে হবে।

5 views

Related Questions