1 Answers

উদ্দীপকে বর্ণিত নাছিমা বেগম একজন উদ্যোক্তা।

নতুন সম্ভাবনার ক্ষেত্র চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় উপকরণাদি যোগাড় করে মুনাফা অর্জন ও উন্নতি লাভের আশায় ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়ে যিনি কোনো নতুন ব্যবসায় শুরু করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে।

উদ্দীপকের নাছিমা বেগম আঞ্চলিক কৃষি অফিস থেকে মৌ চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ৫০,০০০ টাকা মূলধন সরবরাহ করে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ করেন। তার উৎপাদিত মধু বাজারে 'শেফা মধু' নামে বাজারজাত করেন। মধুর গুণাগুণ ও মান উন্নত হওয়ায় অল্প দিনেই তিনি বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফলে তার উৎপাদিত মধুর বিক্রয় বৃদ্ধি পায় এবং সেই সাথে প্রচুর পরিমাণে মুনাফাও অর্জন করেন। তিনি মধু চাষ প্রকল্পে বেশকিছু বেকার যুবক নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেই সাথে প্রতিবেশী রহিমাসহ অন্যান্যরা নাছিমার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে তারাও মধু চাষ প্রকল্পে এগিয়ে আসল। এর ফলে মধুর উৎপাদন ও কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হতে লাগল। আর তাই উদ্দীপকের নাছিমার এরূপ মধু চাষ প্রকল্পের কারণে তাকে নিঃসন্দেহেই একজন সফল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গণ্য করা যায়।

4 views

Related Questions