1 Answers

উদ্দীপকে উদ্যোক্তা হিসেবে শিপলুর কল্পনাশক্তি এবং সৃষ্টিশীল মনোভাবের গুণাবলি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

শিপলুর আগ্রহ ছিল সৃষ্টিশীল কাজের প্রতি যে কারণে তিনি স্কুল কলেজের অনুষ্ঠানগুলোতে আল্পনা আঁকতেন এবং স্টেজ সাজাতেন। উদ্যোক্তা হিসেবে শিপলুর হাতের কাজই তাকে বেশি সহায়তা করেছে। শিপলুর হাতে রং করা শাড়ি খুব সহজেই মানুষের নজর কেড়েছে বিধায় তিনি সহজেই ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার অসাধারণ ডিজাইন ছিল লোকপ্রিয়।

উদ্দীপকটিতে মি. শিপলুর লেখাপড়ার যোগ্যতা কম থাকা সত্ত্বেও বাবার জমানো সামান্য অর্থ দিয়ে শাড়ি ও তুলি কিনে তিনি হ্যান্ড পেইন্টের শাড়ি তৈরি ও বিক্রয় শুরু করে সফল হন। এক্ষেত্রে শিপলুর হাতের কাজের গুণাবলিই তাকে সফল উদ্যোক্তা হিসেবে রূপান্তরিত করতে সাহায্য করেছে। যার ফলে তিনি দেশের নামকরা বুটিক হাউজের মধ্যে নিজের স্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

4 views

Related Questions