1 Answers
উদ্দীপকে সৃষ্ট ঝামেলা উক্ত সমিতির উপবিধি অনুসরণ করে মেটানো যায়।
যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত যাবতীয় নিয়মকানুন উল্লেখ থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে। সমবায় সমিতির উপবিধির ওপর ভিত্তি করে সমবায় সমিতি গঠিত ও পরিচালিত হয়। সমিতির পরিচালক নির্বাচনের পদ্ধতি সম্পর্কে উপবিধিতে নিয়মনীতি উল্লেখ থাকে।
উদ্দীপকে রাসেল ও তার সহযোগীরা সমবায় সমিতি গড়ে তোলে। তাদের সবার আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি লাভজনক হয়ে ওঠে। উদ্দীপকে সংগঠনটিতে উপবিধি অনুসরণ না করে পরিচালক নির্বাচন করতে যাওয়ায় ঝামেলার সৃষ্টি হয়। তারা উপবিধি অনুসরণ করে পরিচালক নির্বাচন করলে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। ফলে সমিতিটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে পরিচালক নির্বাচনে সৃষ্ট ঝামেলা উপবিধি অনুসরণ করে মেটানো যায়।