1 Answers
উদ্দীপকে উল্লেখিত অনুপপত্তিগুলো কীভাবে এড়ানো যায় তা নিচে বিশ্লেষণ করা হলো-
১. যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হবে। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়।
২. যৌক্তিক বিভাগের মূলসূত্র একই সময়ে একটি মাত্র হবে।
৩. বিভক্ত উপশ্রেণিগুলোর একত্রিত ব্যক্তর্থ বিভাজ্য মূল শ্রেণিটির ব্যক্তর্থের সমান হতে হবে।
৪. বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতিসমূহের উপর প্রযোজ্য হবে।
৫. যৌক্তিক বিভাগে উপশ্রেণিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে।
৬. ক্রমিক বিভাগের একটি জাতিকে তার সম্ভাব্য উপজাতিকে ভাগ করে অগ্রসর হতে হবে, মধ্যবর্তী কোনো ধাপ বাদ দেওয়া চলবে না।
সুতরাং উপরে উল্লেখিত নিয়মগুলো মেনে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে তা হবে যথার্থ ও সুনির্দিষ্ট।
5 views
Answered