1 Answers

উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি হলো লবণায়নের মাধ্যমে মাছ সংরক্ষণ। লবণজাতকরণ মাছ সংরক্ষণের একটি প্রক্রিয়া যা মাজে খাবার লবণের অনুপ্রবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। আমাদের দেশে ইলিশ মাছ লবণায়নের সময় যে সকল সমস্যার সৃষ্টি হয় তা হলো-

১. লবণায়িত করার সময় মাছ ও লবণের সঠিক অনুপাত মেনে চলা হয় না, ফলে মাছের গুণাগুণ ঠিক থাকে না।

২. অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয় না, এমনকি মাছকে খণ্ড খণ্ড করে কাটার পর সেগুলোকে ধোয়া হয় না।

৩. মাছকে খণ্ড খণ্ড করে কাটার সময় অণুজীব দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

৪. অনেক সময় অতিরিক্ত লবণ ব্যবহার করা হয়, এতে প্রোটিনের জৈবিক মান নষ্ট হয়।

৫. অধিকাংশ সময়ই অবিশুদ্ধ লবণ ব্যবহূত হয় যা মাছের আকর্ষণীয় রং, গঠন ও গন্ধ সৃষ্টিতে অন্তরায় হিসেবে কাজ করে।

৬. মুক্ত বাক্সে লবণজাতকৃত মাছের চর্বির জারণ ঘটে যা মাছের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে।

৭. লবণজাতকরণের সময় পদ্ধতিগত ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে মাছ থেকে তেল জাতীয় পদার্থ বের হয়ে সমস্ত দ্রব্যের উপর ছড়িয়ে পড়ে।

অর্থাৎ, লবণজাত করে মাছ সংরক্ষণের ক্ষেত্রে উল্লিখিত সমস্যাগুলো দেখা যায় যে কারণে অনেক সময় ইলিশ মাছ পচে নষ্ট হয়ে যায়।

5 views

Related Questions