1 Answers

উদ্দীপকে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ঋণদান সংস্থা গ্রামীণ ব্যাংকের কথা বলা হয়েছে।

সনাতন ব্যাংকিং ব্যবস্থা থেকে এ ব্যাংকের কার্যক্রম স্বতন্ত্র।

প্রথমত, গ্রামীণ ব্যাংক শুধু ভূমিহীনদের সাথে ব্যাংকিং ব্যবসা করে এবং গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য কোনো জামানত লাগে না। দ্বিতীয়ত, সব ধরনের আয় সৃষ্টিকারী কাজের জন্য এ ব্যাংক ঋণ দিয়ে থাকে। ঋণগ্রহীতারা ব্যাংকের কাছে আসে না, ব্যাংক কর্মচারী ঋণগ্রহীতার কাছে গিয়ে থাকেন। তৃতীয়ত, এতে নগদ ঋণের চেয়ে সম্পদ সৃষ্টিকারী দ্রব্য ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়। ব্যাংকের ঋণ পেতে হলে মোটামুটি পাঁচজনের একটি দল করতে হয়। চতুর্থত, ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা ছাড়া দলের সব সদস্যকে যৌথভাবে সক্রিয় থাকতে হয়। গ্রামীণ ব্যাংকের তিনজন মহিলা কর্মী থাকা অপরিহার্য। কর্মীরা ব্যাংকের ঋণগ্রহীতা সদস্য। ব্যাংকের কর্মচারীদের অবশ্যই গ্রামে থাকতে হবে। পঞ্চম, ব্যাংকের সদস্য হওয়ার জন্য লেখাপড়া জানতে হবে এমন কোনো শর্ত নেই। গ্রামীণ ব্যাংকের একটি দলীয় তহবিল রয়েছে। সদস্যগণ ঋণ নেওয়ার সময় ঋণের পাঁচ শতাংশ দলীয় কর হিসেবে কেটে দলীয় তহবিলে জমা রাখা হয়। দলীয় কল্যাণে এ তহবিল ব্যবহার করা হয়।

উপরের বৈশিষ্ট্যগুলো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় না। তাই বলা যায়, সনাতন ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র।

5 views

Related Questions