1 Answers

ই-ব্যাংকিং-এর মাধ্যমে ঘরে বসেই সমির মজুমদার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন বিধায় ঘরে বসে সমির মুজমদারের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত যথার্থ।

ই-ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি যেখানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করে অতিদ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়। ই-ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকিং কার্যাবলি যেমন- অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ইত্যাদি কাজ ইলেক্ট্রনিক পদ্ধতিতে করা হয়। ইলেক্ট্রনিক ব্যাংকের সেবা সুবিধার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র (ATM), ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং ইত্যাদি।

উদ্দীপকে দেখা যায়, চট্টগ্রামের সমির মজুমদার একজন রপ্তানিকারক। তিনি ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই বিদেশের বিভিন্ন ক্রেতাদের তার পণ্যদ্রব্য সম্পর্কে অবহিত এবং তাদের সাথে বিক্রয় চুক্তি সম্পন্ন করেন। আর ই-ব্যাংকিং পদ্ধতিতে ঘরে বসেই সকল ধরনের ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। তাই বলা যায়, ঘরে বসে সমির মজুমদারের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত যথার্থ।

4 views

Related Questions