1 Answers

উদ্দীপকে মোহাম্মদ ই-কমার্সের মাধ্যমে ঘরে বসে বই ক্রয় করেছেন, যা তার জন্য অত্যন্ত সুবিধাজনক।

ই-কমার্স মূলত বিক্রয়ের স্বার্থে প্রতিষ্ঠানের বইয়ের বিভিন্ন পক্ষ, যেমন- ব্যক্তি, প্রতিষ্ঠান, সহযোগী অংশীদার ইত্যাদির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন ও সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহের ব্যবস্থা করে।

উদ্দীপকের মোহাম্মদ ব্যস্ত মানুষ বলে দোকানে গিয়ে বই কিনতে পারেন না। এজন্য তিনি কম্পিউটার বা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বইয়ের অর্ডার প্রদান করেন। যার ফলে তিনি সহজে স্বল্প ব্যয়ে বই ক্রয় করতে পারেন। ই-কমার্সের প্রভাবে বিশ্বে ভৌগোলিক অঞ্চলের দৃশ্যপট অনেকটা প্রযুক্তিসম্মত হয়েছে। ই-কমার্সের মাধ্যমে বিশ্বের 'যেকোনো প্রান্তে পণ্যদ্রব্য বা সেবা ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদন করা যায়।

মোহাম্মদ ঘরে বসে বইয়ের ফরমায়েশ প্রদান করায় তার সময় ও অর্থ সাশ্রয় হয়। প্রথাগত দোকানগুলোতে বইয়ের সীমাবদ্ধতা থাকে। কিন্তু ই-কমার্স পদ্ধতি ব্যবহার করে যেকোনো বই ক্রয় করতে পারেন। তিনি ঘরে বসে বই ক্রয় করাতে বিক্রেতার সাথে তাকে দরদাম করতে হয়নি। তিনি পছন্দনীয় বইটি অনলাইনে যাচাই করে অর্ডার প্রদান করেন, যা তার জন্য অনেক সুবিধাজনক।

সুতরাং বলা যায়, মোহাম্মদের ঘরে বসে, বই ক্রয় করার ই-কমার্স পদ্ধতিটি অধিক সুবিধাজনক।

4 views

Related Questions