1 Answers

উদ্দীপকে 'খ' ও 'গ' রাষ্ট্রের জনগণের ভূমিকাটি ইসলামি ভ্রাতৃত্বের প্রতীক। ইসলামি ভ্রাতৃত্ব মুসলমানদের পরস্পরকে নিবিড় ভালোবাসা ও উপলব্ধিতে আবদ্ধ করে। রাসুল (স) বলেছেন, মুমিনদেরকে তুমি তাদের পারস্পরিক দয়া প্রদর্শন এবং ভালোবাসা ও সহানুভূতি দেখানোর ব্যাপারে একই দেহের মতো দেখবে। ইসলামি ভ্রাতৃত্বের এই অনুপম উপলব্ধির গুণেই 'খ' ও 'গ' নামক রাষ্ট্র দুটি 'ক' এর নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

উদ্দীপকের 'খ' ও 'গ' রাষ্ট্রের জনগনের ভূমিকাটি ইসলামি ভ্রাতৃত্বের প্রতিক। বস্তুত বিশ্বভ্রাতৃত্ব এবং ইসলামি ভ্রাতৃত্ব প্রায় সমার্থক। বিশ্বভ্রাতৃত্ব যেমন দেশের সীমানা মানে না তেমনি ইসলামি ভ্রাতৃত্বেও দেশ, কাল বর্ণ বা অঞ্চল কোনো গুরুত্ব পায় না, বরং এর সাথে যুক্ত হয় দায়িত্বশীলতা। এভাবে বিশ্বভ্রাতৃত্বের চেয়েও ব্যাপক এবং দায়িত্বশীল ভ্রাতৃত্ব সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রেখে ইসলামি উখওয়াত বা ভ্রাতৃত্ব তার গুরুত্ব প্রমাণ করে। এক মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান এগিয়ে যাবে ও সাহায্য করবে প্রয়োজনে ৩য় পক্ষের সাহায্য কামনা করবে এটি ইসলামি উখওয়াতেরই দাবি।

4 views

Related Questions