1 Answers
অনুচ্ছেদের রায়মা সেন উক্ত পরিস্থিতিতে ইসলামি রাষ্ট্রে সাহায্য সহযোগিতা লাভ করবে। তার জন্য জিজিয়া কর মওকুফ করা হবে। যতদিন সচ্ছলতার মুখ না দেখবে ততদিন বায়তুল মাল থেকে আর্থিক সুবিধা লাভ করবে। উদাহরণস্বরূপ হযরত আবু বকর (রা)-এর খিলাফতকালের এক ঘটনা উল্লেখ করা যায়। তার খিলাফতকালে হযরত খালিদ বিন ওয়ালিদ (রা) অমুসলিম নাগরিকদের সাথে একটি চুক্তি সম্পাদন করেছিলেন। তাতে উল্লেখ ছিল, অমুসলিম নাগরিকদের মধ্যে যদি কেউ বার্ধক্য, পঙ্গুত্ব বা অন্য কোনো বিপদের কারণে অসচ্ছল হয়ে পড়ে তাহলে তার জিজিয়া কর মওকুফ করা হবে এবং যতদিন সে ইসলামি রাষ্ট্রে বাস করবে ততদিন বায়তুল মাল থেকে তার পরিবারের ভরণ-পোষণ করবে। হযরত আবু বকর (রা) খলিফা হিসেবে তিনি এ চুক্তি মেনে নেন। উপরন্তু আবু বকর (রা) এর খিলাফতের অনুরূপ রায়মা সেনও উত্ত সুযোগ-সুবিধা ভোগ করবে।