1 Answers
'গ' দেশে যে সকল অমুসলিম নাগরিক বসবাস করে তারাও মুসলিম নাগরিকদের ন্যায় সমান অধিকার ভোগ করবে। ইসলামি রাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্র এখানে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল নাগরিকের জান-মাল ও মৌলিক অধিকারের নিশ্চয়তা রয়েছে। ইসলামি রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইসলামি রাষ্ট্রে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে অমুসলিম নাগরিকরাও মৌলিক ও সামাজিক অধিকারগুলো মুসলিম নাগরিকদের সমান ভোগ করবে। ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ তাদের স্ব-স্ব ধর্ম পালন করতে পারবে। তারা ন্যায় বিচার পাবে, তাদের যোগ্যতা অনুসারে চাকরি পাওয়ার অধিকার ভোগ করবে, তারা বিবাহ করার ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার ভোগ করবে।
উদ্দীপকে উল্লিখিত 'গ' দেশ যেহেতু ইসলামি রাষ্ট্র সেহেতু সে দেশে বসবাসরত সকল অমুসলিম নাগরিক সামাজিক ও মৌলিক অধিকারগুলো মুসলিম নাগরিকদের ন্যায় সমান অধিকার ভোগ করবে।