1 Answers

হ্যাঁ, আমি মনে করি জাকির তার স্বভাবের দ্বারা অনেক সুফল ভোগ করবে। জাকির সর্বদা সত্য কথা বলে। এটা একটি উত্তম স্বভাব। এর সুফল সীমাহীন। জাকিরের সত্যবাদিতা তাকে পুণ্যের পথে পরিচালিত করবে। তার এ সত্যবাদিতার কারণে আখিরাতের প্রতিটি স্তরে পুরস্কার লাভ করবে। আল্লাহ বলেন, "সেইদিন যেদিন সত্যবাদিদেরকে তাদের সত্যবাদিতা উপকৃত করবে। তাদের জন্য রয়েছে জান্নাত।"

জাকির সর্বদা সত্যকথা বলার কারণে সে পার্থিব জীবনে বিপদাপদ থেকে মুক্তিলাভ করবে। যেমন- আব্দুল কাদির জিলানি (রহ) এর সত্যবাদিতার কারণে কাফেলার সকল সদস্য বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। জাকির তার সত্যবাদিতার কারণে আখিরাতের বিপদাপদ থেকেও রক্ষা পাবে।

পরিশেষে আমরা বলতে পারি জাকিরের স্বভাব প্রশংসনীয়। এ স্বভাবের সুফলে তার দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর হবে।

5 views

Related Questions