1 Answers

উদ্দীপকে উল্লিখিত দেশে নাগরিকদের মৌলিক চাহিদা ও নিরাপত্তা লাভের অধিকার ক্ষুণ্ণ হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা। নাগরিকদের এসব চাহিদা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের খেয়াল রাখতে হবে যেন রাষ্ট্রের কোনো নাগরিক এসব চাহিদা থেকে বঞ্চিত না হয়। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের কাজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিরাপত্তা লাভের অধিকারী। রাষ্ট্রপ্রধান সব নাগরিকের জীবন, সম্ভ্রম ও সম্পদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের মানুষ যেন অর্থ-সম্পদ নিয়ে নিরাপদে জীবনযাপন করতে পারে তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কেউ যেন অন্যায়ভাবে অন্যের জীবন বা সম্পদের কোনো ক্ষতি করতে না পারে, জোর  করে অন্যের সম্পদ ভোগ-দখল করতে না পারে সেজন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। উদ্দীপকের জনাব রাজীব ফরিদ এমন একটি দেশের নাগরিকত্ব পেয়েছেন যেখানে ভাসমান লোকের সংখ্যা অনেক। বহু মানুষ অনাহারে-অর্ধাহারে থাকে। বিভিন্ন পেশাজীবী লোক তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশা গ্রহণে বাধ্য হয়। রাতের বেলায় অনেকে ছিনতাইয়ের শিকার হয়। এসব বৈশিষ্ট্য থেকে স্পষ্ট বোঝা যায়, উল্লিখিত দেশের অধিকাংশ মানুষ তাদের মৌলিক চাহিদা ও নিরাপত্তা লাভের অধিকার থেকে বঞ্চিত।

4 views

Related Questions