1 Answers

ইসলামিক ফাউন্ডেশন ইমামদের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও চিকিৎসা বিষয়ে যে প্রশিক্ষণ দেয় তা যৌক্তিক বলে আমি মনে করি। ইমামদের ইবাদতের বিষয়গুলোর পাশাপাশি সমাজের নেতৃত্বও দিতে হয়। সামাজিক দায়িত্বের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক শান্তিশৃঙ্খলা, কুসংস্কার দূর করতে তাদের ভূমিকা রাখতে হয়।

জনগণের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার দায়িত্ব রয়েছে। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঝোপঝাড় কর্তন, বিশুদ্ধ পানি পান করা প্রভৃতি বিষয়ে সচেতন করতে হয়। এলাকার আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নে কী কী কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করা যায় ইমাম সাহেব মসজিদে সেসব দিক নির্দেশনা দেবেন। মৎস্যচাষ, হাঁস-মুরগির খামার, দুগ্ধ খামার স্থাপন, শাকসবজি চাষ, বাগান, বৃক্ষ রোপণ, মধুচাষ এবং কুঠিরশিল্প প্রতিষ্ঠা করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আর ইসলামিক ফাউন্ডেশন এসব কাজ করার জন্য প্রশিক্ষণ প্রদান করে, তাই তাদের এ কার্যক্রম অত্যন্ত যৌক্তিক।

4 views

Related Questions