1 Answers
উদ্দীপকে 'ক' গ্রুপ কর্তৃক উপস্থাপিত বিবরণে সামাজিক জীবনে তাকওয়ার গুরুত্বের কথা বলা হয়েছে। 'ক' গ্রুপের ছাত্র সমাজজীবনে তাকওয়ার গুরুত্বের বিবরণ দিতে গিয়ে যে সকল বিষয় উপস্থাপন করে সেগুলো হলো রহমত ও বরকত লাভ, ন্যয়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়ন। সমাজজীবনের সকল স্তরে তাকওয়া থাকলে আল্লাহ তাআলা সমাজে রহমত ও বরকত নাযিল করেন। কুরআন মাজিদে আল্লাহ বলেন, 'জনপদের অধিবাসীরা যদি ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমানসমূহ এবং পৃথিবীর বরকতের দ্বার খুলে দেব।'
সমাজে বসবাসকারী লোকদের মধ্যে তাকওয়া থাকলে এবং তাকওয়ার আলোকে সমাজ পরিচালিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কারণ তাকওয়া ও ন্যায়বিচার পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত। আল্লাহ বলেন, 'তোমরা ন্যায়বিচার করো; এটি তাকওয়ার অতি নিকটবর্তী' (সুরা আল মায়িদা: ৮)। সমাজজীবনের সব স্তরে তাকওয়ার উপস্থিতি থাকলে সমাজের লোকেরা কর্তব্যে অবেহলা করবে না। কেউ কাউকে ঠকাবে না। ফলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে।
পরিশেষে আমরা বলতে পারি, সামাজিক জীবনে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে 'ক' গ্রুপ কর্তৃক উপস্থাপিত বিবরণটি অত্যন্ত কার্যকর।