1 Answers
জাহাঙ্গীরের উপস্থাপিত পোস্টারে স্বদেশপ্রেমের গুরুত্বের কথা বলা হয়েছে। স্বদেশপ্রেম মহানবি (স) এর আদর্শ। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। মদিনা সনদের প্রতিটি ধারায় দেশপ্রেম ফুটে উঠেছে। সনদের একটি ধারায় বলা হয়েছে, মদিনার কোনো সম্প্রদায়কে লোকেরা একত্রিত হয়ে প্রতিহত করবে। এছাড়া মক্কা থেকে মদিনা হিজরতের সময় মহানবি (স) বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। দেশপ্রেমের মাধ্যমে শহিদের মর্যাদালাভের সুযোগ রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দেশের জন্য জীবন দেন, তিনি শহিদ হিসেবে গণ্য হবেন। সর্বোপরি দেশপ্রেম অধিক সওয়াবের কাজ। কারণ দেশকে ভালোবাসতে হলে দেশের জন্য ভালো ভালো কাজ করতে হয়। দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হয়। এতে জান-মালের ক্ষতি সাধন হয় এবং কখনো কখনো প্রাণ ত্যাগও করতে হয়। আর দেশের জন্য প্রাণ ত্যাগ করলে সে মহান আল্লাহর কাছে শহিদ বলে বিবেচিত ও পুরস্কৃত হয়। আল্লাহ তাকে অধিক সওয়াব প্রদান করেন।
উদ্দীপকের জাহাঙ্গীর তার উত্থাপিত পোস্টারে উপরে উল্লেখিত দিকগুলোই তুলে ধরে দেশপ্রেমের গুরুত্বের বিষয়টি ফুটিয়ে তুলেছে।