1 Answers
রফিকের উপস্থাপিত পোস্টারটি যথাযথ হয়েছে বলে আমি মনে করি।
রফিকের উত্থাটিত পোস্টারে দেশ সেবার যে পন্থাগুলোর কথা বলা হয়েছে তা অত্যন্ত যৌক্তিক। দেশের সেবা করতে হলে দেশের শাসনকাজে অংশগ্রহণ করতে হবে। রাসুল (স) বলেন, 'সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে' (বুখারি ও মুসলিম)। দেশের শাসন কাজে অংশগ্রহণের পাশাপাশি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। হাদিসে এসেছে- 'যারা সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাটায় তাদের জন্য রয়েছে জান্নাত।' দেশ সেবার জন্য দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আর এ জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। জাতি শিক্ষিত না হলে তারাও দেশের সেবায় অংশ নিতে পারবে না। সর্বোপরি দেশকে উন্নত করতে হলে দেশের সব কাঠামোগত উন্নয়ন করতে হবে। দেশের মধ্যে রাস্তাঘাট নির্মাণ করতে হবে। যাতে দেশের সর্বত্র রাষ্ট্রের সব ধরনের সেবা পৌঁছে দেওয়া যায়। এভাবে দেশের সেবা করে স্বদেশের প্রতি কর্তব্য পালন করা উচিত।
সুতরাং বলা যায় যে, রফিকের উপস্থাপিত দেশ সেবার পোস্টারটি যথার্থ।