1 Answers
সব নারীরাই এই ধরনের ব্যথামুক্ত প্রসব পদ্ধতি বা এপিডিউরাল গ্রহণ করতে পারেন না। আপনার মধ্য যদি নিম্ন বর্ণীত সমস্যাগুলো দেখা যায়, তাহলে আপনি এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করতে পারবেন নাঃ
- আপনার যদি অস্বাভাবিক নিম্ন রক্তচাপ থেকে থাকে।
- আপনার রক্ত যদি স্বাভাবিক ভাবে জমাট না বেঁধে থাকে।
- আপনার রক্তে যদি কোন ধরনের ইনফেকশন থাকে।
- আপনার পিঠের যে অংশ দিয়ে সুঁই প্রবেশ করানো হবে যদি সেখানের ত্বকে কোন ধরনে ইনফেকশন থাকে।
- লোকাল এনেসথেসিয়ার উপর যদি আপনার পূর্ব থেকেই এলার্জি থাকে।
আপনি যদি রক্ত পাতলা (ব্লাড থিনিং) করার জন্য কোন ধরনের ওষুধ গ্রহণ করে থাকেন এবং এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করার ব্যাপারে ইচ্ছুক হন তাহলে একটু সতর্ক থাকবেন এবং আপনার ডাক্তারকে সেটা জানিয়ে নিন।
এপিডিউরাল পদ্ধতি কি আপনার জন্য নিরাপদ হবে কি না সেটা গর্ভকালীন সময়েই আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে নিন। আর জেনে রাখবেন বেশীরভাগ হাসপাতালেই এনেসথেসিওলোজিস্টের সাথে আলাপ করার যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে।
1926 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy