1 Answers
অতীতে প্রসব বেদনা শুরু হওয়ার আগে এপিডিউরাল দেয়া হতনা কেননা তখন ধারনা করা হত এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করলে সেই নারীর নিম্নাঙ্গ প্রায় অবশ থাকে এবং যার ফলে প্রসবের সংকোচনে দেরিও হতে পারে। তবে এখনকার সময়ে আপনি যখনই চাইবেন ডাক্তাররা সাথে সাথেই এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করতে দেন।
প্রসবের সময়ের আগেই যদি এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে সেটা স্বাভাবিক প্রসবকে প্রলম্বিত করবে এবং সিজারের দিকে নিয়ে যাবে, এমন কিছু গবেষণায় প্রমাণিত হয়নি । সে যাই হোক, এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করলে ভ্যাকুয়াম এস্কট্রাশন অথবা বাচ্চাকে টেনে বের করে আনার মত অবস্থা সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে।
আপনি যদি প্রসব বেদনা শুরু হওয়ার পূর্বেই হাসপাতালে পৌঁছে যান এবং আপনি এপিডিউরাল পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে প্রসব শুরু হওয়ার আগে ক্যাথেটারটি শরীরে প্রবেশ করিয়ে রাখুন। প্রসব বেদনা উঠা অর্থাৎ স্বাভাবিক ভাবে প্রসব শুরু হওয়ার পর আপনি ক্যাথেটারের মাধ্যমে ওষুধ গ্রহন শুরু করতে পারবেন।
তবে ওষুধ শুরু করার আগে আপনি অপেক্ষা করে দেখতে পারেন আপনি কেমন বোধ করছেন বা আপনার এপিডিউরাল প্রয়োজন আছে কিনা। বাচ্চার মাথার সম্মুখভাগ দেখা যাওয়ার আগ পর্যন্ত যেকোন সময় ওষুধ নেয়া যেতে পারে। তবে এক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায় যে আগে বলে না রাখলে আপনার এপিডিউরাল স্পেশালিষ্ট হয়ত অন্য রোগীদের নিয়ে ব্যস্ত থাকতে পারেন এবং আপনি ব্যথানাশক ওষুধ গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পর ডাক্তার আসতে হয়ত দেরিও হয়ে যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy