1 Answers
সিজারিয়ান অপারেশন বনাম ব্যথামুক্ত প্রসব
- সিজারিয়ান অপারেশন একটি অস্ত্রোপচার, তাই অস্ত্রোপচারকালীন অথবা এর পরে অনেক জটিলতা ঘটতে পারে। স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা হয় না।
- সিজারিয়ান অপারেশনে একজন মায়ের দুই বা তিনের বেশি গর্ভধারণ করা সম্ভব নয়। স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা সম্ভব।
- সিজারিয়ান অপারেশনে ইন্সিসনাল হার্নিয়া বা তলপেটের ব্যথা বা অন্যান্য জটিলতা হতে পারে। স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা হয় না।
- সিজারিয়ান অপারেশনে কাটা জায়গা বা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্বাভাবিক বা ব্যথামুক্ত প্রসবে এটা হয় না।
- একবার সিজারিয়ান অপারেশন হলে পরবর্তী স্বাভাবিক প্রসবেও এই দিকে যাওয়ার আশঙ্কা থাকে। কাজেই প্রথম থেকে আমাদের উচিত অহেতুক সিজারিয়ান অপারেশনে না যাওয়া।
- সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচার–পরবর্তী হাসপাতালে কয়েক দিন থাকতে হয়। কিন্তু ব্যথামুক্ত প্রসবে সন্তান হওয়ার কিছুক্ষণের মধ্যেই একজন মা বাসায় চলে যেতে পারেন।
1975 views
Answered