4 Answers

বিস্ময় অ্যানসারস সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য মাধ্যম। জ্ঞান অণ্বেষন রাজ্যের সুশোভিত আরেক নাম বিস্ময়। আমি 'সাবির' বিস্ময় অ্যানসারস এর একজন প্রশ্নকর্তা, উত্তরদাতা ও অতীব একজন সাধারণ সদস্য হিসেবে বর্তমানে এই সাইটের ভাল লাগার দিকগুলি আমার আপন মনের ভাষায় প্রকাশ করলাম।

(১) পুর্বে সদস্যগণ প্রশ্ন করতে যেয়ে প্রশ্নের বিভাগ খুজে না পেয়ে বিভ্রান্তিতে পড়ত। কিন্তু বর্তমানে প্রশ্নের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিভাগ সিলেক্ট করা খুব সহজ। কোনো সম্পর্কিত বিভাগ খুজে না পেলে নতুন বিভাগ ক্রিয়েট করার অপশন রয়েছে তাতে ক্লিক করে একটি বিভাগ ক্রিয়েট করা যায়। বিস্ময় অ্যানসারস এর এই নতুন সংযোজনটাই ভাল লাগার প্রথম কারন।

(২) পুর্বে সদস্যগণ বিশেষ বিভাগে উত্তর করতে যেয়ে লজ্জিতবোধ করত। কিন্তু এখন Anonymous হয়ে উত্তর করলে অর্থাৎ পরিচয় গোপন করার অপশনটি সিলেক্ট করলে প্রশ্নের উত্তরে আর নাম প্রদর্শিত হবেনা। এটাও ভাল লাগার আরেক কারন।

(৩) উত্তরের জন্য অনুরোধ। কোন প্রশ্নের সাজেশন পেতে ৫ জন সদস্য-কে উত্তরের জন্য অনুরোধ করতে পারা যায়। এটাও ভাল লাগার বিশেষ কারন।

(৪) বিস্ময়ে অভিজ্ঞ ব্যবহারকারীদের কিছু অতিরিক্ত সুবিধা দেয়া হয়। এরকম সুবিধাপ্রাপ্তদের নামের পাশে বিভিন্ন রঙের ব্যাজ দেখানো হয়। এটাও ভাল লাগার অন্যতম কারন।

(৫) জরুরি মুহুর্তে কিংবা গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন যেখানে দ্রুত সময়ে একাধিক উত্তর প্রয়োজন, সেখানে উত্তরদাতাদের উতসাহিত করতে বিভিন্ন গিফট অফার করা যায়। যা ভাল লাগার শেষ কারণ। তবে আরো অনেক অনেক ভাল দিক আছে যা আমায় অনেক ভাল লাগে। যদিও সেগুলি প্রকাশ করা সময় সাপেক্ষ ব্যাপার তাই আর পারলাম না।


শেষকথা, ধন্যবাদ জানাই বিস্ময়ের ফাউন্ডার আরিফ ভাইকে যার কর্মস্পৃহায় বিস্ময় পেয়েছে এক বিশেষ স্হান। যার কর্মদ্দীপনা বিস্ময়ে যোগ করছে নতুন মাত্রা। আর আমরা সাধারণ সদস্যরা কিভাবে কার্যক্রম করলে বিস্ময়কে আরো সহযে এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের সেই চাওয়ার প্রাপ্তিকে অগ্রাধিকার দিয়ে নতুন কিছু ফিচার/সুবিধা যুক্ত করার আবেদন যানাই। বিস্ময়ের জ্ঞানের ঝুলি আরও সম্মৃদ্ধ হোক এই কামনা করি। 

2436 views

বর্তমান বিস্ময় আমার কাছে অনেক ভালো লাগে। যদিও প্রথমে নতুন ভার্সনে ভালো লাগত না কিন্তু এখন বর্তমান বিস্ময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি বর্তমানর বিস্ময় আগের চেয়ে বেশি ভালোলাগে। 


বর্তমানে বিস্ময়ের ভালোলাগার আরেকটা অন্যতম কারণ গিফট সিস্টেম চালু। গিফট সিস্টেম চালু হবার কারণে একজনকে সন্তুষজনক উত্তর দিতে পারলে নিজের ভালোলাগার পাশাপাশি একটা গিফটও পাওয়া যায়।


 তাছাড়াও গিফট চালু হবার কারণে যে কোনো প্রশ্নের দ্রুত উত্তর পাই কেননা বিভিন্ন চকলেট, আইসক্রিম, কফি অফার করে। অফারের লোভে দ্রুত উত্তর করে সদস্যরা। 


আশাকরি বর্তমান বিস্ময়ের অফার, গিফট এর কম্পিটিশনের ফলে খুব দ্রুতই অনলাইন জগতে আরো বড় একটা জায়গাকরে নিবে।

2436 views

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।

  • বর্তমান বিস্ময় আনসার ওয়েবসাইট টি খুবেই ভালো লাগে, এই সাইটের নতুন ভার্সনে আকর্ষনীয় কিছু ফিচার রয়েছে যা বিস্ময়কে আরো সহজ ভাবে ব্যবহার এর উপযোগী করে তুলেছে। পাশাপাশি এখানে ব্লগ /আর্টিকেল লিখেও পাবলিশ করা হয়। 
  • বর্তমান বিস্ময় আনসার সাইটে খুব সহজেই প্রশ্ন করা যায়,আবার উত্তরের জন্য যেকাউকে ইনভার্ট করা যায় এছাড়াও আকর্ষনীয় ফিচার হচ্ছে যেকোন প্রশ্নে  পণ্য অফার দিয়ে খুব সহজেই উত্তর নেওয়া যায়। ভালো ভালো উত্তর লিখে উপহার পাওয়া যায় আর এই উপহারশরূপ অর্থ আশে আমাদের বিস্ময় একাউন্ট এ। এছাড়াও বর্তমান বিস্ময় আনসারে ডেভলপার কাজে পেন্ডিংয়ে থাকা অনেক আকর্ষনীয় ফিচার অপেক্ষা করতেছে আমাদের জন্য যা বিস্ময় কে আরো নতুনের মত সহজ ও আকর্ষনীয় করে তুলবে আশা করি।তখন বিস্ময় আনসার ব্যবহারে আরো সহজ হয়ে উঠবে এই প্রত্যাশা রয়েছি।
তাছাড়া বিস্ময় আনসার এ সব দিক দিয়েই পার্ফেক্ট, আমি দির্ঘদিন ধরে এই বিস্ময় আনসার  ব্যবহারে কোন অসুবিধা ফিল করিনি, তবে কোন দিন সাময়ীক সময়ের জন্য কাজে ব্যস্থ থাকায় আশা হয় না।
2436 views

বর্তমান বিস্ময় থেকে অনেক টা দূরে ছিলাম আসলে বর্তমান বিস্ময় সম্পর্কে বিস্তারিত জানা ছিলো না আমার। প্রথম যখন বিস্ময়.কম আপডেট করা হয় তখন মাঝে মাঝে আসতাম এবং টাইপিং এর ঝামেলা দেখতাম সেই থেকে বিস্ময় এ খুব কম আশা হয়। যখন কোন প্রশ্ন করার প্রয়োজন হয় তখন আসি। 

উপরে "সাবিরুল" ভাই 5 টা পয়েন্ট নিয়ে কথা বলেছেন যে পয়েন্ট গুলা বর্তমান বিস্ময় সম্পর্কে ক্লিয়ার ধারণা দিয়েছে আমাকে। ভাইয়ের দেওয়া উত্তর এর মাধ্যমে জানতে পারি বর্তমান বিস্ময় সম্পর্কে বিস্তারিতভাবে। 

ভাইয়ের উত্তর এর উপর ভিত্তি করে বলছি বর্তমান বিস্ময় বেশ ভালো। 

ইচ্ছা আছে নিয়মিত সদস্য হওয়া।।              

তার পর বাকিটা জানাবো       

2436 views

Related Questions