8 Answers
ঈদের সালাত একা একা আদায় করতে পারবে কি না এ বিষয়ে দুইটি মতামত রয়েছে।
☞ প্রথম: ইমাম শাফেয়ী, হাম্বালী, মালেকী
ও বেশির ভাগ স্কলারদের মতামতে বলা হয়েছে কেউ যদি মসজিদে বা ঈদগাহে জামাআতে ঈদের সালাত মিস করে তাহলে সে বাসায় একা একা ঈদের সালাত পড়তে পারবে।
☞ কিন্তু ২য় মত অর্থাৎ হানাফী মত অনুযায়ী কেউ যদি মসজিদে বা ঈদগাহে ঈদের সালাত পড়তে না
পাড়ে তাহলে তার আর ঈদের সালাত পড়া লাগবে না। তার মতে ঈদের সালাত একটা সামাজিক ইবাদত।
ঈদের নামাজের হুকুমের ক্ষেত্রেও স্কলারদের মতভেদ রয়েছেঃ
☞ মালেকী ও শাফেয়ী মাজহাব মতে ঈদের সালাত কে সুন্নাতে মুয়াক্কাদাহ বলে অভিহিত করা হয়েছে।
☞ হাম্বালী মাজহাব মতে এটি ফরজে
কেফায়া। অর্থাৎ এলাকার কিছু মানুষ যদি
পালন করে তাহলে এলাকার অন্যদের
আর পড়া লাগবে না।
☞ হানাফী মাজহাব মতে ঈদের সালাত
আদায় করা ওয়াজিব।
হানাফী মাজহাব মতে জামাআত ছাড়া ঘরে একাকী ঈদের সালাত আদায় করা যাবে না। এখানে শুধু স্কলারদের মতভেদ গুলি উল্লেখ করা হলো। ঈদের সালাত আদায়ের ক্ষেত্রে যে যেই মাজহাব মানেন তিনি সেই মাজহাব অনুযায়ী-ই সেই মতকে প্রাধান্য দিবেন।
ঈদের সালাত একা পড়া যাবে কি না তার মতভেদ রয়েছে-
১। হানাফি মাযহাবের মতে ঈদের সালাত ওয়াজিব । যদি কেউ ঈদের সালাতের জামাত না ধরতে পারে তাহলে সালাত আদায়ের প্রয়োজন নেয় । ঈদের সালাত জুমার সালাতের মতো সামাজিক ইবাদত । যেহেতু এটা ওয়াজিব তাই ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে।
২। মালেকি ও শাফেয়ী মাযহাবের মতে ঈদের সালাত সুন্নতে মুয়াক্কাদাহ । ইচ্ছাকৃত ছাড়া যাবে না ।
৩। হাম্বালি মাযহাবের মতে ঈদের সালাত ফরজে কেফায়া । এলাকার কিছু লোক আদায় করলেই হবে ।
আপনি আপনার মাযহাবকে প্রাধান্য দেবেন । কিন্তু আপনার উচিত ঈদের সালাত একত্রে আদায় করা । কোরআন মাজিদের সুরা
কাওসারের ২নং আয়াতে আল্লাহ তায়ালা সালাতের আদেশ দেন এবং কুরবানি করতে বলেন । যদিও কুরবানি ঈদের কথা বলা হয়েছে । দুই ঈদের হুকম এক । আল্লাহ তায়ালা বলেন- হে নবি, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করুন এবং কুরবানি করুন । (সুরা কাওসার ,আয়াত ২) । ঈদের সালাতে যাওয়ার জন্য রাসুল(সঃ) আদেশ
করেছেন । উম্মে আতিয়া (রা) হতে বর্ণিত, রাসুল (সঃ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন নারীদের যেন ঈদের সালাতে নিয়ে যাওয়া হয় তা আদেশ করেছেন । (সহিহ বুখারি) । রাসুল (সঃ) কখনো ঈদের সালাত ছেড়ে দেননি ।
তবে এই করোনা পরিস্থিতিতে মসজিদ ও ঈদগায় যেতে না পারলে মাযহাব অনুযায়ি সালাত আদায় করবেন । মাযহাব অনুসারে বাসায় একাকি ঈদের সালাত আদায় করতে পারবেন ।
ঈদের বা জুমার নামায কখনোই একা পড়ার বিধান নাই। এটা গণ জমায়েতের নামায। কোন কারনে বা উপযুক্ত ওজরে জুমার নামায ছুটে গেলে/ছাড়তে বাধ্য হলে জুমার স্থলে জোহর পড়তে হবে। আর ঈদের নামাযের ক্ষেত্রে যদি জামাতে পড়ার উপযুক্ত বাধা থাকে তবে চার রাকাত চাশতের নামায পড়ে নিতে হবে।
কোন ঈদের সলাত জামাতে আদায় করতে না পারলে বাসায় একাই আদায় করা যাবে ইনশাআল্লা।
এক্ষেত্রে খুৎবা যেহেতু ইমাম সাহেব সকলের উদ্দেশ্য দিয়ে থাকেন তাই একা সলাত আদায় করলে খুৎবা দিতে হবে না।
তবে এটা বিশেষ করনে।স্বাভাবিকভাবে সলাত জামাতের সাথে আদায় করতে হব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy