আমার বয়স ২৪ বছর ২ মাস। উচ্চতাঃ ৫ ফুট ৯ ইঞ্চি। ভাই ১ বছর আগে আমার অনেক স্বাস্থ্য ছিলো। ওজন ছিলো ৮৫ কেজি। তখন আমার অনেক মানুষই পরামর্শ দিল আমি যাতে স্বাস্থ্য কমাই, এবং আমার কাছেও স্বাস্থ্য ফিট মনে হত না। তাই আমি এক ভাইয়ের পরামর্শ নিয়ে জিম করি, একেধারে ৩ মাস জিম করি। (free hand) করি এবং জিম ছাড়াও সকাল বিকাল ৩০ মিনিট জগিং করতাম। খাওয়া দাওয়াও ডায়েট অনু্যায়ী করতাম।। এইভাবে ৫ মাস পরে দেখি আমার ওজন প্রায় ১৩ কেজি কমছি।। এখন আমার ওজন ৭২ কেজি।। এখন আবার দেখি উলটা টা এখন আবার আমাকে যে দেখে সে বলে, কিরে তুই অসুস্থ নাকি? এইরকম শুকাই গেলি কেন? কিন্তু আমার কাছে আমাকে ফিট মনে হচ্ছে।। কিন্তু আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যে দেখে সে বলে আমি নাকি খুব শুকাই গেছি। এখন নাকি আমাকে দেখতে আগের থেকেও খারাপ লাগছে। আগেই নাকি অনেক ভালো ছিলাম। এখন আমার খুব খারাপ লাগছে।। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আমি ঠিকভাবেই খাওয়া দাওয়া করছি। খুব কমও খাচ্ছি না আবার বেশিও খাচ্ছি না। তবে পুষ্টিকর খাবার বেশি খাওয়ার চেষ্টা করি।। যতটুকু সামর্থ আছে ততটুকু পুষ্টিকর খাবারও খাচ্ছি। তবে এখন আর জিম করছি না।। তবে বাসায় প্রতিদিন ৩০ মিনিট করে ব্যায়াম করছি।। আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের খারাপ অভ্যাস নাই। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ভালো ও সৎ হয়েই চলার চেষ্টা করি সবসময়।।এখন আমাকে বলেন তো আমার কি করা উচিত?? ভাই অবশ্যই ভালো পরামর্শ দিবেন।।

2490 views

1 Answers

আমি প্রথমেই বলি আপনার বর্তমান অবস্থান অনেকটাই ভালো আছেন।

আসলে আপনি ১ বছর আগে অনেক স্বাস্থ্যবান ছিলেন যা ওজন ছিলো ৮৫ কেজি যা স্বাস্থ্যের জন্য খুবেই ক্ষতিকর ছিলেন।যদিও এতে মানুষ আপনাকে অনেক ভালো বলতো বা আপনার স্বাস্থ্যের প্রসাংসা করতো।

কিন্তু এখন যখন আপনি সম্পূর্ন সুস্থ্য ও ওজন ও বডিফিটনেস সব ঠিকাছে তখন হুট কেউ দেখলে বলে যে আপনি সুকাইছেন বা স্বাস্থ্য কমে গেছেন কিন্তু আপনার কাছে আপনি ঠিকাছেন।আসলে হুট করে কেউ দেখলে বা আপনার আগের চেহারা থেকে এখন ওজন কমেগেছে আপনি সিংগেল একজন স্বাভাবিক স্বাস্থের ব্যক্তি হয়েছেন তখন তাদের চোখে আপনাকে অস্বাস্থবান দেখাচ্ছে।

যাইহোক বাদ দিন ওসব →আপনি নিজেই ও  নিজের স্বাস্থ্য ঠিক রাখতে চান অলটাইম তাই তো আর এর জন্য প্রথমত প্রয়োজন   সঠিক ওজন ঠিকাছে কিনা।যা আপনার আদর্শ ওজনের চেয়ে ২/৩ কেজি বেশি আছেন বর্তমান।অর্থাৎ আপনার হাইড ও বসয় অনুযায়ী ওজন ৬৫ থেকে ৭৭ কেজি ওজন এর মধ্যে হলে কোন সমস্যা নেই। আর আদর্শ /স্বাভাবিক ওজন ৭০/৭১ কেজি হওয়া উচিৎ যা আপনার ক্ষেত্রে পার্ফেক্ট।

কাজেই আপনি অন্যের কথায় কান না দিয়ে নিজের ওজন কে নিয়ন্ত্রণ রাখুন। তাছাড়া আর বেশ কয়েকদিন যাক দেখবেন ওরা আর এমন বলবে না যে আপনার স্বাস্থ্য খাবাপ হয়েছে।তাছাড়া যে যাই বলুক এতে আপনার তো কিছু আসে যায় না তাই না। তাছাড়া আপনি তো জানেন অধিক স্বাস্থ্যবান মানুষের অবস্থা কিরকম হয় চলাফেরা, শিত,গ্রীষ্ম কালে অসস্থীকর অবস্থা।একটু সামান্য কাজে হাপিয়ে যাওয়া এছাড়াও স্বাস্থ্যের জন্য অধিক ওজন বা অধিক স্বাস্থ্য খুবেই ক্ষতিকর।

তাই অন্যের কথায় কান না দিয়ে আপনি আপনার পার্ফেক্ট ওজন নিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা ও জীবন যাপন করুন। এবং এখনো জিম করুন কোন সমস্যা নেই। সুস্বাস্থ্যের জন্য জিম খুবেই প্রয়োজন।

আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ। 

2490 views

Related Questions