আমি দীর্ঘ দিন যাবত জিম করে আসছি।। কিন্তু কোন নিয়ম-কানুন ছাড়া।। যদিও একটু একটু পরিবর্তন হয়েছে।। আমার দুটো ডাম্বেল ও আছে ওজন প্রায় দুটোর সাত কেজি মত।। এখন কথা হচ্ছে আমি প্রতিদিন কি কি # Step অনুসরণ করলে ফিটনেস বাড়াতে পারি।। আমি কিন্তু নিজ বাড়িতেই জিম করি।। সুতারাং বাড়িতে জিম করার Step গুলো যদি কেউ আমাকে বলতেন,, তাহলে আমার জ্ন্য খুব উপকার হতো। প্লিজ হেল্প।।।
2886 views

1 Answers

ঘরে বসে জিম করার মাধ্যমে সুগঠিত শরির গঠনের জন্য এই পদ্ধতিগুলো সর্বত্তোম।

পুশ আপ (বুকডন)ঃ বাসায় এর চেয়ে ভালো ব্যায়াম আর নেই। হাত দুটি বেশি করে প্রসারিত করে রাখলে চেস্টের ওয়ার্কআউট হবে,আর একদম ক্লোস করে রাখলে ট্রাইসেপের ওয়ার্কআউট হবে।নিজের রুমেই যখন তখন আরামসে করতে পারবেন
প্রথম দিকে দেখবেন ৫টা দিয়েই আপনি কুপোকাত।রেস্ট নিন এক মিনিট ঘড়ি দেখে। আবার শুরু করুন। এভাবে ৫টা ৫টা করে ৫০টা দিন।কয়েকদিন পর দেখবেন একবারেই ৫০টা দিতে পারছেন,তখন ভলিউম বাড়ান। টোটাল ১৫০-২০০ টা দিন প্রতিদিন। দরকার হলে পিঠের উপর ছোট ভাই/বোন/ভাগ্নাটাকে বসিয়ে পুশ আপ দিন
দুই পা বিছানা/চেয়ারের উপর রেখেও পুশ আপ করুন।তাহলে ভ্যারিয়েশন আসবে,চেস্টে এফেক্ট ও বেশি হবে।

পুল আপঃ অনেকের বাসাতেই ঝুলার মত কিছু না কিছু থাকে। ছাদের নিচে জিনিসপত্র রাখার জন্য এক্সট্রা একটা পার্ট থাকে,অইটায় ধরে ঝুলতে পারেন। অথবা বাসার উঠানে ২ গাছের মাঝখানে একটা মোটা লোহার রড লাগিয়ে দিন সিস্টেম করে,তারপর শুরু করুন পুল আপ। পুল আপ একটি অসাধারন ব্যায়াম। ব্যাক কে কাট কাট করে ফেলে,চাইলে চিন আপ ও করতে পারবেন বাইসেপের জন্য
প্রতিদিন ৫০টা পুল আপ দিন টোটাল

এবডোমিনাল ওয়ার্কআউটস ঃ সিক্স প্যাক বানানোর অনেক রকম ব্যায়াম আছে। এই পেইজ নিয়মিত ফলো করুন। আমরা বিভিন্ন ছবি পোস্ট করবো কিভাবে বাসায় বসে পেটের ব্যায়াম করতে পারেন

ডাম্বেল এবং বারবেলঃ সুন্দর বডি চাইলে কিছুটা খরচ তো করতেই হবে। বেশি না,২-৩ হাজার টাকা হলেই আপনি ডাম্বেল বারবেল সব ম্যানেজ করে ফেলতে পারবেন। ২টা ডাম্বেল হয়ে গেলে আর কোন কথাই নেই,আপনি চেস্ট,বাইসেপ,ট্রাইসেপ,এবস,শোল্ডার,ব্যাক,লেগস সবকিছুর ব্যায়াম করতে পারবেন। ভাড় উত্তোলন না করলে আসলে মাসকুলার বডি আশা করা যায়না
টিপসঃ
১.শর্টকাট কোন পথ নাই। বডি বিল্ড করতে হলে অনেক কস্ট করতে হবেই। শরীর কে কস্ট দিন ইচ্ছামত। মোষের মত খান,সিংহের মত ঘুমান। বডি না হয়ে যাবে কই?
২.সময় লাগবে। খুব তারাতারি কিছু আশা না করাই ভালো। শেষে নিরাশ হতে হবে। কমপক্ষে এক বছর দরকার মোটামুটি মানের একটা শরীর বানানোর জন্য
৩.সপ্তাহে ৬ দিন ওয়ার্কআউট করুন ১ ঘন্টা করে।একদিন সম্পূর্ণ রেস্ট নিন
৪.জিম করার সময় এক মিনিটের বেশি রেস্ট নিবেন না। রেস্ট টাইম যত কমাবেন,জিম তত বেশি কার্যকর হবে
৫. দ্যা রুল ইজ সিম্পল। আপনি চিকনা হলে বেশি বেশি মুরগি,ডিম,গরু,ভাত ইত্যাদি খান,মোটা হলে খাওয়া কমান,সালাদ,সবজি,মাছ এবং ফল জাতিয় খাবারের উপর নির্ভর করুন।
৬.প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন কমপক্ষে
৭.জিম পরবর্তী খাবার (Post workout foods) খুবই গুরুত্বপূর্ণ।জিম থেকে এসেই আধা ঘণ্টার ভিতরে মুরগি ডিম গরু ইত্যাদি ঠেসে ভরতে থাকুন।

 

 এই ভিড়িওটি দেখতে পারেন।

(copied)

2886 views

Related Questions