5 Answers
ডায়রিয়া হলে করণীয় ডায়রিয়া যত দিন চলে, তত দিন রোগীকে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইন শরীরে পানিশূন্যতা রোধ করে। কলেরার জীবাণু দ্বারা ডায়রিয়া হলে প্রতিদিন শরীর থেকে ২০-৩০ লিটার পানি বের হয়ে যায়; যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে খাবার স্যালাইন, ভাতের মাড় বা অন্য কোনো বিশুদ্ধ পানীয় পান করালে শরীরে লবণ-পানির ঘাটতি কমবে। তবে ঘাটতি বেশি হলে সে ক্ষেত্রে কলেরা স্যালাইন দিতে হবে। শিশুর ডায়রিয়া হলে ঘরে বসে বিশেষ যত্ন নিতে হবে। যেমন: বারবার খাবার স্যালাইন খাওয়াতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুকে শুধু মায়ের দুধ ও স্যালাইন খাওয়াতে হবে। বেশি করে তরল খাবার যেমন: ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি খাওয়াতে হবে। খাবার তৈরির আগে, শিশুকে খাওয়ানোর পূর্বে এবং পায়খানার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। শিশুকে স্বাভাবিক খাবার খাওয়ানো চালিয়ে যেতে হবে। অল্প করে বারবার খাওয়াতে হবে। যেসব শিশু মায়ের দুধ খায়, তাদের ঘনঘন মায়ের দুধ খাওয়াতে হবে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক জিঙ্ক খাওয়াতে হবে। বোতলের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় চামচ ব্যবহার করতে হবে। ডায়রিয়া হলে যা করা যাবে না খাবার বন্ধ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়া যাবে না।
ড়ায়রিয়া হলে তরল খাবার খাওয়া উচিত যেমন : ভাতের মাট, ডাবের পানি, চিড়ার পানি,ডালের পানি, কাঁচা কলার সবজি, স্যালাইন এবং সাথে যথেষ্ট পানি পান, কোনো ভাবে তখন শরীর কে পানি শূন্যতায় রাখা যাবে না, ডায়রিয়া হলে শরীর থেকে পানি বের হয়ে যায়।
বিস্তারিত দেখুনঃ আমাদের দেশে শিশু মৃত্যুহারের অন্যম প্রধান কারণ ডায়রিয়া। কারণ এ রোগের কারণে শিশুর শরীরের পানি পাতলা পায়খানার সাথে বের হয়ে যায় এবং পানিস্বল্পতার কারণে শিশু মারা যায়। ছয় মাসের কম বয়সের যেসব শিশুকে গরুর দুধ, টিনের গুঁড়োদুধ বা অন্য বাইরের দুধ দেয়া হয়; সেসব শিশুর ডায়রিয়া বেশি হয় যাদের বোতলে করে দুধ দেয়া হয়। যে শিশু মায়ের দুধ খায় তাদের নরম পায়খানা হয় সেটা ডায়রিয়া নয়। পাতলা পায়খানা বা ডায়রিয়ার প্রধান প্রধান কারণ দূষিত পানি ও খাবার খেলে ডায়রিয়া হয়। অন্ত্রে জীবাণু সংক্রমণ অ্যামিবা বা জিয়ারডিয়া বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ। দুধ হজম করতে না পারা (সাধারণত শিশু ও বয়স্ক লোকের হয়)। এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হয়। শিশুদের নতুন ধরনের খাবার হজম করার অসুবিধা। এমপিসিলিন বা টেট্রাসাইকিনের মতো কয়েকটি ওষুধ। বেশি কাঁচা ফল ও তৈলাক্ত খাবার খাওয়া। হাত ভালো করে না ধুয়ে খেলে হাতের ময়লা খাবারের সাথে পেটে গিয়ে ডায়রিয়া হয়। চিকিৎসা ডায়রিয়া হলে বারবার ওরস্যালাইন দেয়া হয়। শিশুদের ক্ষেত্রে রাইস ওয়াটার ও জিঙ্ক সিরাপ দেয়া হয়। শরীরের পানির অভাব এড়ানোর জন্য পানির মতো পাতলা খাবার, যেমন নারকেলের পানি, গ্লুকোজের শরবত, চিনির শরবত, ফলের শরবত, চিঁড়ার পানি, ভাতের পানি ইত্যাদি। এর সাথে সাথে স্বাভাবিক খাবার দিতে হবে; শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ অবশ্যই দিতে হবে। মারাত্মক ডায়রিয়ার ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে রিনগার স্যালাইন, কলেরা স্যালাইন ওরস্যালাইন দিতে হবে। ভাইরাসের জন্য ডাইরিয়া হলে কোনো ওষুধ দেবো না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বড়দের জন্য টেট্রাসাইকিন 500mg ৬ ঘণ্টা পর তিন দিন পর্যন্ত, ছোটদের জন্য কোট্রাইমক্সাজল 480mg ১২ ঘণ্টা পর পাঁচ দিন, ইরাইথ্রোমাইসিন 250mg ৬ ঘণ্টা পর পর সাত দিন প্রতিরোধ পরিষ্কার পানি ও পরিষ্কার খাবার খেতে হবে। সব সময় খাওয়ার আগে এবং টয়লেট থেকে বের হয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধুলোবালু আর মাছির হাত থেকে খাবার রক্ষা করতে হবে। শিশুদের বোতলের দুধ না খাইয়ে বুকের দুধ খাওয়ান। শিশুকে এক বছর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। যখন শিশুকে কোনো নতুন বা শক্ত খাবার দিতে শুরু করবেন, প্রথমে খুব অল্প পরিমাণে আর ভালো করে চটকে একটু বুকের দুধ মিশিয়ে দেবেন। বুকের দুধ হঠাৎ বন্ধ করবেন না। যখন সে বুকের দুধ খাচ্ছে, সেই সময়ই তাকে অন্য খাবার অল্প করে খাওয়াতে শুরু করবেন। শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রাখুন। সে যাতে নোংরা জিনিস মুখে না দেয় সেই চেষ্টা করুন। শিশুকে অকারণে ওষুধ দেবেন না।
ডাইরিয়াঃ ডাইরিয়া হলে শরিরে পানিশূন্যতা দেখা দেয়ার পাশাপাশি ইলেক্ট্রোলাইট এর ভারসাম্যহীনতা দেখা দেয়। ইলেকট্রোলাইটস মাংসপেশি, স্নায়ু এবং হৃৎপিণ্ড পরিচালনাসহ দেহের বিভিন্ন জটিল প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করে।বিশেষ করে ডাইরিয়ার পরে মাংসপেশিতে খিল ধরা একটি কমন সমস্যা। তাই ডাইরিয়া পরবর্তী অবস্থায় ইলেকট্রোলাইটসগুলোর ভারসাম্য রক্ষা করা জরুরি। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি ইলেক্ট্রোলাইটস গুলি আমরা বিভিন্ন খাদ্য থেকেই পেতে পারি। যেমন কলা+আপেল+টোস্ট/বাটার নান+ভাত।
ডায়রিয়া হলে প্রথমে আপনি এই ঔষধ গুলা খেতে পারেন Tab Loperin 2mg 1+0+1 Tab Don A 1+1+1 খাওয়ার আগে Tab Pantonix 20 1+0+1 খাওয়র আধা ঘন্ট আগে পায়খানা বেশি মাত্রই হলে Tab. Zox 500 mg 1+1+1 দিতে পারে সাথে Tab seclo20 1+0+1
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy