আমার মায়ের এলার্জি হয়েছে ।ওনার বয়স ৪৮ বছর ।এলার্জিতে চুলকিয়ে সারা শরীরের চামড়া দাগ পড়েছে ।Trimcort নামের ইঞ্জেকশন দেয়ার পরও কমছে না ।এখন চুলকালে সারা শরীরের চামড়া ছোপ ছোপ আকারে উঠে যাচ্ছে ।ওনার শরীর মোটা । এখন কি করা যায় এলার্জি হলে কি কি খাবার খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না বিস্তারিত জানতে চাই ?

আমার মায়ের এলার্জি হয়েছে ।ওনার বয়স ৪৮ বছর ।এলার্জিতে চুলকিয়ে সারা শরীরের চামড়া দাগ পড়েছে ।Trimcort নামের ইঞ্জেকশন দেয়ার পরও কমছে না ।এখন চুলকালে সারা শরীরের চামড়া ছোপ ছোপ আকারে উঠে যাচ্ছে ।ওনার শরীর মোটা । এখন কি করা যায়? এলার্জি হলে কি কি খাবার খাওয়া যায় এবং কি কি খাওয়া যায় না? বিস্তারিত জানতে চাই ।
3509 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

Trimcort নামের ইঞ্জেকশনটি একটি স্টেরয়েড। এটা নেওয়ার পরও কমছে না মানে অবস্থা খারাপ।ওনাকে এভাবে না রেখে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। আর সবার একই খাবারে এল্যার্জি থাকে না, যেমন কারো গরুর মাংশ খেলে এল্যার্জি হয় কারো আবার হয় না।এটা দেখতে হবে কোন খাবারে সমস্যা হচ্ছে সেটা বাদ দিতে হবে।তবে সাধারনত পুঁইশাক, বেগুন,চিংড়িমাছ, ইলিশ মাছ,গরুর মাংশ,হাঁসের মাংশ ইত্যাদি তে প্রায় অনেকেরই এল্যার্জি থাকে।

3509 views Answered

Related Questions

Next steps