দৈনিক 2500 ক্যালরি পূরন করতে কোন কোন খাবার কি পরিমানে খাওয়া উচিত?
1 Answers
হ্যাঁ মোটামুটি পূরণ হবে (২৬০০ কিলো ক্যালোরি) সকাল ৭-৮টা আটার রুটি – ১৫০ গ্রাম (৫ টা ছোট পাতলা) ডিম ১টা অথবা ডাল ২০ গ্রাম শাক ও সবজি ক – ইচ্ছামতো সকাল ১১টা মুড়ি, বিস্কুট, খই ইত্যাদি ৬০ গ্রাম অথবা শস্য ও শর্করা জাতীয় খাদ্য দুপুর ১-২টা ভাত ৫৪০ গ্রাম (৪½ কাপ) মাছ বা মাংশ ৬০ গ্রাম (২ টুকরা) ডাল ৩০ গ্রাম (১½ কাপ মাঝারি ঘন) শাক ও সবজি ক – ইচ্ছামতো সবজি খ – যে কোন ১ টা বিকাল ৫-৬টা মুড়ি, বিস্কুট, খই ইত্যাদি ৬০ গ্রাম অথবা শস্য ও শর্করা জাতীয় খাদ্য রাত ৮-৯টা আটার রুটি – ১৮০ গ্রাম (৬ টা ছোট পাতলা) বা ভাত ৪৮০ গ্রাম (৪ কাপ) মাছ বা মাংশ ৬০ গ্রাম (২ টুকরা) ডাল ৪৫ গ্রাম (১½ কাপ মাঝারি ঘন) শাক ও সবজি ক – ইচ্ছামতো শোবার আগে (রাতে খাওয়ার কমপক্ষে ১½ – ২ ঘন্টা পর দুধ ১ কাপ (১২৫ মিলি লিটার) রান্নার জন্য তেল ৪০ মিলি লিটার