রাতে ঘুম হয় না?

আমার বয়স 19+ রাতে যদি 12 টায় ঘুমাই তাহলে 2 টায় ঘুম লাগে,,,,,,আমি যাকে ভালবাসি এই দুই ঘন্টা শুধু তার কথা মনে হয়.. অর সাথে মাঝে মাঝে কথা হয়। কি করলে অর কথা মনে হবে না।প্লিজ উত্তরটা ভাল করে দিবেন।
2955 views

5 Answers

আপনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু তার আগে প্রশ্ন হলো আপনি কি করতে চান? আপনি যদি ঘুমাতে চান কিন্তু তাতে আপনি ব্যর্থ, তাহলে আপনি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারেন। আপনি ঘুমের ঠিক আগে আগেই কোনো কিছু খাবেন না। চেষ্টা করবেন প্রতিদিন একই সময় বিছানায় যাবেন। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা রাখতে পারেন এবং দিনে অন্য কোনো সময় ঘুমাবেন না। এই ছোট্ট কিছু নিয়ম যদি মানতে পারেন তাহলে কাজে দিতে পারে।

2955 views Answered

ঘুম না আসলে কি করনীয় :::--- ১. আপনার বিছানা আর শোবার ঘর যেন আরামদায়ক হয়। বেশি গরম বা বেশি ঠান্ডা যেন না হয় এবং সেখানে যেন বেশি আওয়াজ না হয়। ২. আপনার বিছানায় যেন আপনি ঠিকভাবে শুতে পারেন। বেশি শক্ত হলে আপনার কোমর বা কাঁধে ব্যথা হবে, আর বেশি নরম হলে শরীর যথেষ্ট সাপোর্ট পাবে না। ৩. এক্সারসাইজ করুন। বেশি বাড়াবাড়ি করবেন না, কিন্তু নিয়মিত হাঁটতে বা সাঁতার কাটতে চেষ্টা করুন। এক্সারসাইজ করার সবচেয়ে ভাল সময় দিনের বেলা। আপনি চাইলে মধ্য দুপুরে বা সন্ধ্যার পর এক্সারসাইজ করতে পারেন। এর পরে করলে ঘুমের ব্যাঘাত হতে পারে। ৪. বিছানায় শোবার আগে রিল্যাক্স করুন। কেউ কেউ অ্যারোমাথেরাপি ব্যবহার করেন। ৫. যদি কোনো চিন্তা আপনার মাথায় ঘোরে এবং সে ব্যাপারে তখনি কিছু করা সম্ভব না, তাহলে সেটা লিখে রাখুন। শোবার আগে নিজেকে বলুন যে কাল আমি এই সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করব। ৬. যদি ঘুম না আসে, উঠে রিলাক্সিং কোনো কাজ করুন। বই পড়ুন, টিভি দেখুন অথবা হাল্কা গান চালান। খানিকক্ষণ বাদে আপনার ঘুম ঘুম লাগলে বিছানায় শুতে যান।

2955 views Answered

ঘুম বাড়ানোর উপায়- ১. সঠিক ঘুমের সময় মেনে চলুন ২. ঘুমের আগে ব্যায়াম করবেন না ৩. ক্যাফেইন এবং নিকোটিন বর্জন করুন ৪. জীবনকে বিষাদমুক্ত ভাবুন ৫. রাতের কাজ কম করবেন এছাড়াও কিছু রিলাক্সেশন কৌশল আছে এবং কিছু মেডিটেশন আছে যাতে করে রাতে আপনার উপযুক্ত ঘুম হতে পারে - ১. রাতে বিছানায় শুতে যাবার আগে স্নানের অভ্যাস রপ্ত করতে পারলে এটি আপনার জন্য সুফল বয়ে আনবে। ২. রাতে খুব ভারী কিছু খাবেন না। হাল্কা স্ন্যাকস জাতীয় খাদ্যাভ্যাস তৈরি করুন। এতে ভালো ঘুম হবে। ৩. ক্যাফেইন কিংবা এ্যালকোহল এই দুটোই পুরোপুরি বর্জন করার চেষ্টা করুন। ঘুমের ব্যাপারে তবে অহেতুক টেনশন করতে হবে না। ৪. আপনার ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। ঘুমানোর পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন এবং একই সাথে কোলাহলমুক্ত হওয়া উচিত। কোলাহলমুক্ত, অন্ধকার ঠান্ডা ঘর বেছে নিন। ৫. বিছানায় গিয়ে ঘুমের ব্যাপারে ভয় পাবেন না। রাতের খাবারের অন্তত ৩০ মিনিট পরে বিছানায় যাওয়া ভালো। নিয়মিত বিছানায় যাবার একই সময় নির্ধারণ করুন ৬. ঘড়ির দিকে তাকাবেন না এবং ঘড়ির কাঁটার যেন শব্দ না হয় সেদিকে খেয়াল রাখুন। ৭. একটি নির্দিষ্ট আসনে শুয়ে পড়ূন। যেদিকে শুলে আপনার জন্য স্বস্তিকর মনে হয় সেদিকে শোন। এতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। সংগৃহীত : মোশারফ হোসেন

2955 views Answered

আপনি যদি ঘুমাতে চান কিন্তু তাতে আপনি ব্যর্থ, তাহলে আপনি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারেন। আপনি ঘুমের ঠিক আগে আগেই কোনো কিছু খাবেন না। চেষ্টা করবেন প্রতিদিন একই সময় বিছানায় যাবেন। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা রাখতে পারেন এবং দিনে অন্য কোনো সময় ঘুমাবেন না। এই ছোট্ট কিছু নিয়ম যদি মানতে পারেন তাহলে কাজে দিতে পারে।

2955 views Answered

আপনি রাতে যখন শোবেন তখন meditation type কিছু মিউজিক কানে লাগিয়ে সুয়ে পড়েন, এতে আপনি ওর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়বেন, নিজেও বুঝতে পারবেন না। (google -এ গিয়ে সার্চ দিলেই আপনি এইরকম মিউজিক পেয়ে যাবেন, একবার ঘুমোনোর সময় শুনে দেখুন, তাড়াতাড়ি ঘুম আসবেই)

2955 views Answered

Related Questions

Next steps