3 Answers

না।নামাজ হবে না।আপনাকে পুনরায় ওযু করে নামাজ পড়তে বসতে হবে।

3092 views Answered

না, নামায হবে না। কারণ ওযু ভঙ্গের কারণগুলোর মধ্যে একটি হলো, প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া । আর ওযু ভেঙ্গে গেলে তো নামাযও শেষ ।

3092 views Answered

নামায পড়া অবস্থায় বায়ু বের হলে অযু করে না আসলে নামায হবে না। কেননা, পবিত্রতা ব্যতীত সালাত কবূল হবে না। আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবূল হবে না, যতক্ষণ না সে অযু করে। হাযরা-মাওতের জনৈক ব্যক্তি বলল, হে আবূ হুরাইরাহ! হাদাস কী? হাদাস কী? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ১৩৫ মুসলিম হাঃ ২২৫, আহমাদঃ ৮০৮৪ আধুনিক প্রকাশনীঃ ১৩২, ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৭ হাদিসের মানঃ সহিহ)। জামাতে নামায পড়া অবস্থায় অযু ছুটে গেলে সম্ভব হলে তৎক্ষণাৎ অযুর জন্য বের হয়ে যাবে। ইমামের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকবে না। অযু করে ফিরে এসে ইমামের সঙ্গে নামাযে যোগদান করবে। ইমামের সালাম ফিরানোর পর সে উঠে দাঁড়িয়ে বাকি নামায যথারীতি আদায় করবে। অযু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামায শেষ হয়ে যায়, তবে সে একাকি অবশিষ্ট নামায আদায় করবে। তবে শর্ত হচ্ছে এ সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বললে পূর্ণ নামায আদায় করতে হবে।

3092 views Answered

Related Questions

Next steps