ইমামের পিছনে নামায পড়াকালীন ফরজ নামাযে শেষের 2 রাকাতে কি সূরা ফাতিহা পড়া যাবে?

ইমামের পিছনে নামায পড়াকালীন ফরজ নামাযে শেষের 2 রাকাতে কি সূরা ফাতিহা পড়া যাবে?
1777 views

2 Answers

চার রাকাত নামাযের শেষের দুই রাকাত এবং তিন রাকাত নামাযে শেষের এক রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হবে।

1777 views Answered

হানাফি মাজহাব মতে, ইমামের পিছনে নামাজ পড়াকালীন ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে না।

শুধু সূরা ফাতিহা নয় মুক্তাদীর কোন কিরাতই পড়তে হবে না। কারণ ইমামের কিরাতই মুক্তাদীর কিরাত। ইমাম সূরা ফাতিহার পর বাকি সূরা মিলালে যেমন তা মুক্তাদীর পক্ষ থেকে হয়ে যায়, তেমনি সূরা ফাতিহা পড়লেও তা মুক্তাদীর পক্ষ থেকে হয়ে যাবে। মুক্তাদীর আলাদাভাবে সূরা ফাতিহা পড়তে হবে না, সেই সাথে অতিরিক্ত সূরাও মিলাতে হবে না।

ইমামের সকল কিরাতই মুক্তাদীর জন্য যথেষ্ট হয় মর্মে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে।

হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, যার ইমাম রয়েছে, তার ইমামের কিরাত মানেই হল তার কিরাত। (মুয়াত্তা মালিক, হাদীসঃ১২৪, মুসনাদে আহমাদঃ ১৪৬৪৩, সুনানে ইবনে মাজাহঃ ৮৫০)।

উপরোক্ত হাদীসটি সহীহ হাদীস। আর উক্ত সহীহ হাদীসের উপর ভিত্তি করে হানাফি মাজহাবের ইমামগণ বলেন, ইমামের পিছনে কোন কিরাত পড়বে না। চাই তা সূরা ফাতিহা হোক বা অন্য কোন সূরা।


1777 views Answered

Related Questions

Next steps