2 Answers

তাকবিরে তাহরিমার পর দুই হাত নাভির নিচে বাধা হানাফি মাযহাব মতে সুন্নাত৷ আর জমহূরের মতে বুকে বাধা সুন্নাত৷ মোটকথা হাত বাধা সুন্নাত৷ তাই কেউ ইচ্ছাকৃতভাবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে৷ কিন্তু তা সুন্নাত পরিপন্থী হবে৷

সূত্র: islamweb.net

3140 views Answered

তাকবীরে তাহরীমার পর নামাযে দুই হাত ছেড়ে দিলে নামায হবে। মালিকি মাজহাবের একদল স্কলার তারা হাত-ই বাঁধেন না। [রেফারেন্স]

নামাযে হাত বাঁধা সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে হাত বেঁধেছেন। তার ডান হাত থাকত বাম হাতের কব্জির উপর। সাহাবায়ে কেরামকে এভাবেই নামায পড়ার আদেশ করা হত এবং তারাও এভাবেই হাত বেঁধে নামায পড়তেন। তবে আমাদের সুন্নাহর অনুসারীদের জন্য সুন্নাহই হচ্ছে দলীল। চার পাঁচ মিনিট নামাযের এই সময়ের জন্য হাত ছেড়ে দেওয়া উচিত নয়।

3140 views Answered

Related Questions

Next steps